
আলআমিন কবির সৌদি আরব দাম্মাম সুবেকাঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয় অর্জন করায় সৌদি আরবের দাম্মাম আল খোবার বিএনপির উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
গতকাল ১৩ ফেব্রয়ারী শুক্রবার বিকালে দাম্মাম বিএনপির সাবেক সভাপতি
আমিনুল ইসলাম আমিনের পক্ষে দোয়া ও মিলাদ মাহফিল আয়োজনের পর মিষ্টি বিতরন করা হয়।
এসময় সৌদি আরব দাম্মাম আল খোবার বিএনপির সাবেক সভাপতি মোঃ আমিনুল ইসলাম আমিন দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আগামীর রাষ্ট্র নায়ক তারেক রহমানের দীর্ঘায়ু কামনা সহ সাবেক রাষ্ট্রপ্রতি জিয়াউর রহমান সাবেক প্রদানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা দোয়া প্রার্থনা করেন।
সৌদি আরব দাম্মাম আল খোবার বিএনপির সাবেক সভাপতি আমিনুল ইসলাম আমিন বলেন আগামীর রাষ্ট্র নায়ক জনাব তারেক রহমান জনগণের আস্থা ও প্রত্যাশার মর্যাদা রক্ষা করবেন। তাঁর নেতৃত্বে দেশের সার্বিক উন্নয়নে নতুন গতি সঞ্চার হবে। তিনি এলাকার অবকাঠামোগত উন্নয়ন জোরদার করবেন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মান উন্নত করবেন, শিল্প ও বাণিজ্য সম্প্রসারণে উদ্যোগ গ্রহণ করবেন এবং তরুণ প্রজন্মের জন্য কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি করবেন।
তিনি সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থাকবেন, নাগরিক সুবিধা বৃদ্ধি করবেন এবং একটি শান্তিপূর্ণ, নিরাপদ ও আধুনিক জনপদ গড়ে তুলতে কার্যকর ভূমিকা রাখবেন—
এসময় আরে উপস্থিত ছিলেন সৌদি আরব দামমাম আল খোবার বিএনপির সাবেক সভাপতি রাজু আহমেদ রমজান, সৌদি আরব পূর্বাঞ্চল বিএনপির সাবেক আহবায়ক মো: কাসেম মাহমুদ, বিএনপি নেতা মফিজুল ইসলাম মফিজ সহ সৌদি আরব দাম্মাম আল খোবার বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।