1. live@www.ekusheybanglanews.com : একুশে বাংলা নিউজ : একুশে বাংলা নিউজ
  2. info@www.ekusheybanglanews.com : একুশে বাংলা নিউজ :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকারি নির্দেশ অমান্য করে সোনারগাঁয়ে একাধিক শিক্ষা প্রতিষ্ঠান খোলা রূপগঞ্জের শিল্প-প্রতিষ্ঠানে স্থানীয়দের চাকরি ও ব্যবসার দাবিতে সংবাদ সম্মেলন ফতুল্লার পাগলা মুন্সিখোলা রোডে অভিযান: ১০০০ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার সোনারগাঁয়ে সাংবাদিকের ওপর হামলা ও চাঁদা দাবির অভিযোগ, থানায় লিখিত অভিযোগ নারায়ণগঞ্জ জেলা পুলিশের অপরাধ পর্যালোচনা ও কল্যাণ সভা অনুষ্ঠিত সোনারগাঁয়ে আরজেএফ’র নবনির্বাচিত কমিটির অভিষেক ও ইফতার মাহফিল সোনারগাঁও পৌরসভার প্রশাসক হিসেবে মোশারফ হোসেনকে নিয়োগের দাবি জনতার সোনারগাঁয়ের যুবকের কর্মসংস্থানের ব্যবস্থা করলেন নারায়ণগঞ্জ -৩ আসনের এমপি মান্নান নারায়ণগঞ্জে মাদকবিরোধী মোবাইল কোর্টের অভিযান ৩ জনের কারাদণ্ড ও অর্থদণ্ড নারায়ণগঞ্জে মাদকবিরোধী মোবাইল কোর্টের অভিযান: ৭ জনের কারাদণ্ড ও জরিমানা

নারায়ণগঞ্জ জেলা পুলিশের অপরাধ পর্যালোচনা ও কল্যাণ সভা অনুষ্ঠিত

তরিকুল ইসলাম
  • প্রকাশিত: শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১০৩ বার পড়া হয়েছে
১২৯

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জ জেলা পুলিশের জানুয়ারি মাসের অপরাধ পর্যালোচনা সভা ও মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি ২০২৬) দুপুর ২টায় জেলা পুলিশের উদ্যোগে জানুয়ারি মাসের বিভিন্ন মামলার অগ্রগতি নিয়ে অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) তারেক আল মেহেদী পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে মামলাগুলোর অগ্রগতি তুলে ধরেন।
এরপর বিকেল ৪টায় পুলিশ লাইনস ড্রিল শেডে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলার বিভিন্ন ইউনিটের ইনচার্জ ও পুলিশ সদস্যরা তাদের সামষ্টিক সমস্যার কথা তুলে ধরেন। পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী এসব সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।
পুলিশ সুপার তার বক্তব্যে বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। জেলার সকল পুলিশ সদস্য পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করায় আইনশৃঙ্খলা পরিস্থিতির কোনো অবনতি ঘটেনি। এ জন্য তিনি জেলা পুলিশের সকল সদস্যকে ধন্যবাদ জানান।
আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শহরের যানজট নিরসনে ট্রাফিক বিভাগকে আন্তরিকভাবে কাজ করার নির্দেশ দেন তিনি। পাশাপাশি ঈদের কেনাকাটার সময় চুরি, ছিনতাই ও দস্যুতা প্রতিরোধে থানা ও ফাঁড়ি থেকে পরিচালিত মোবাইল টিমকে আরও সক্রিয় থাকার নির্দেশনা দেওয়া হয়।
সভায় বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য পুলিশ সদস্যদের পুরস্কৃত করা হয়।
জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হন সিদ্ধিরগঞ্জ থানার এসআই (নিঃ) মো. বজলুর রহমান, শ্রেষ্ঠ এএসআই সোনারগাঁও থানার এএসআই (নিঃ) কামরুজ্জামান, শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী জেলা গোয়েন্দা শাখার এসআই (নিঃ) এস. এম. আব্দুল আজিজ, শ্রেষ্ঠ অস্ত্র উদ্ধারকারী আড়াইহাজার থানার এসআই (নিঃ) ফরিদ মিয়া।
এছাড়া ক্লু-লেস মামলা উদঘাটনে জেলা গোয়েন্দা শাখার এসআই (নিঃ) রুবেল মিয়া এবং কুখ্যাত ডাকাত সাদ্দাম ও টাইগার মোমেনকে গ্রেপ্তারে বিশেষ অবদানের জন্য ডিবির অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিঃ) মোহাম্মদ মাহাবুব আলমকে পুরস্কৃত করা হয়। শ্রেষ্ঠ ট্রাফিক প্রসিকিউশন অফিসার হিসেবে সার্জেন্ট মো. সাইফুল ইসলাম সম্মাননা পান।
সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সকল পর্যায়ের পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট