1. live@www.ekusheybanglanews.com : একুশে বাংলা নিউজ : একুশে বাংলা নিউজ
  2. info@www.ekusheybanglanews.com : একুশে বাংলা নিউজ :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নারায়ণগঞ্জে র‍্যাব-১১ এর নিরাপত্তা টহল ও চেকপোস্ট জোরদার মানবিকতায় সোনারগাঁ জি. আর. ২০১৭ ব্যাচ: ৪৩ পরিবারে ঈদ সামগ্রী ও ইফতার মাহফিল সম্পন্ন ফতুল্লায় গৃহবধূ হত্যা: ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন, স্বামী গ্রেফতার ছাত্রদল নেতা রাতুল আহমেদ এর ঈদ শুভেচ্ছা সর্বস্তরের সবাইকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন যুবদল নেতা মোঃ সানোয়ার সরকার চিটাগাং রোড ও কাঁচপুরে অতিরিক্ত ভাড়া আদায়: র‍্যাব-১১ ও জেলা প্রশাসনের অভিযানে ৮৫০০ টাকা জরিমানা পৌরবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন কাউন্সিলর প্রার্থী মোঃ মিঠু আহমেদ ফতুল্লায় মাদক ব্যবসায় বাধা দেওয়ায় যুবককে হত্যা: প্রধান আসামি সোহাগ গ্রেফতার নারায়ণগঞ্জের ফতুল্লায় র‍্যাব-১১ এর অভিযানে ১১.৫০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক সোনারগাঁয়ে ভোক্তা অধিকার অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত: দুই প্রতিষ্ঠানকে ১৮ হাজার টাকা জরিমানা

ফতুল্লায় গৃহবধূ হত্যা: ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন, স্বামী গ্রেফতার

তরিকুল ইসলাম
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে
৩০

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন আলীগঞ্জ এলাকায় গৃহবধূ সাবিনা বেগম ওরফে চম্পা (২২) হত্যার রহস্য ২৪ ঘণ্টার মধ্যেই উদঘাটন করেছে পিবিআই নারায়ণগঞ্জ জেলা। এ ঘটনায় নিহতের স্বামী মোঃ হামিদুল ইসলাম ওরফে রনি (২৭) কে গ্রেফতার করা হয়েছে।
পিবিআই সূত্রে জানা যায়, গত ১৮ মার্চ সকালে আলীগঞ্জ পূর্বপাড়া এলাকায় একটি পরিত্যক্ত কক্ষ থেকে সাবিনার মরদেহ উদ্ধার করা হয়। খবর পেয়ে পিবিআইয়ের ক্রাইম সিন টিম ঘটনাস্থল পরিদর্শন করে এবং দ্রুত তদন্ত শুরু করে।
তদন্তে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে একইদিন রাতেই অভিযান চালিয়ে আলীগঞ্জ এলাকা থেকে মূল আসামি রনিকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেন।
প্রাথমিকভাবে জানা গেছে, পরকীয়ার সন্দেহকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল। ঘটনার রাতে তর্ক-বিতর্কের একপর্যায়ে রনি তার স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করে এবং মরদেহ বাড়ির পাশের একটি পরিত্যক্ত কক্ষে ফেলে রাখে।
এ ঘটনায় ফতুল্লা থানায় হত্যা মামলা (নং-৫৫, তারিখ: ১৮/০৩/২০২৬, ধারা- ৩০২/২০১/৩৪) দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে আদালতে সোপর্দ করা হলে তিনি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন।
পিবিআই জানায়, এ ঘটনায় অন্য কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট