1. live@www.ekusheybanglanews.com : একুশে বাংলা নিউজ : একুশে বাংলা নিউজ
  2. info@www.ekusheybanglanews.com : একুশে বাংলা নিউজ :
বুধবার, ২০ মে ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
শিরোনাম :
পিবিআই’র অভিযানে অপহৃত দুই শিশু উদ্ধার, মানব পাচার চক্রের ৩ সদস্য গ্রেফতার সোনারগাঁয়ে ১০১ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার আতিকুল হত্যা মামলার রহস্য উদঘাটন, ৬ আসামি গ্রেফতার সিদ্ধিরগঞ্জে র‍্যাব-১১’র মাদকবিরোধী অভিযান: ১০ কেজি গাঁজাসহ আটক ১ সোনারগাঁয়ে ডাকাতদের হামলায় নিহত ১ সোনারগাঁয়ে ৬ মাসের জিআর সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার সোনারগাঁয়ে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান: জরিমানা ৫০ হাজার টাকা র‌্যাব-১১’র পৃথক অভিযানে ফতুল্লায় গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক, সোনারগাঁওয়ে ফেনসিডিল উদ্ধার যত্রতত্র অটো সিএনজি পার্কিং এর ফলে সোনারগাঁ কলেজ রোডে দীর্ঘ যানজট, জাতীয় প্রেসক্লাবের সদস্য হলেন আকতার হাবিব

সোনারগাঁয়ের কাঁচপুরে হেরোইন ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

তরিকুল ইসলাম
  • প্রকাশিত: রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
  • ৩০৭ বার পড়া হয়েছে
৩৬১

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের সোনারগাঁ থানাধীন কাঁচপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সোনাপুর এলাকায় অভিযান চালিয়ে হেরোইন ও ইয়াবাসহ দুইজনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
গ্রেফতারকৃতরা হলেন— মোঃ আজিম ওরফে আজিজ হোসেন (৩৫), পিতা শাহ জালাল। তার স্থায়ী ঠিকানা মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানার হোসেন্দী ইউনিয়নের ভবানীপুর গ্রামে। বর্তমানে তিনি সোনাপুর এলাকায় আক্তার হোসেনের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। অপর গ্রেফতারকৃত ব্যক্তি মোঃ রুবেল (৩০), পিতা খালেক মাঝি। তার স্থায়ী ঠিকানা লক্ষ্মীপুর জেলার কমলনগর থানার চর কালকিনি এলাকায়। বর্তমানে তিনি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার হিরাঝিল বিমান গলিতে বাবুল মিয়ার বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।
সূত্র জানায়, সোনাপুর এলাকায় মামুনের গ্যারেজের সামনে বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২১ পুড়িয়া হেরোইন উদ্ধার করা হয়, যার মোট ওজন ২ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য ৪ হাজার ২০০ টাকা। এছাড়া ১২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার ওজন ১ দশমিক ২ গ্রাম এবং আনুমানিক মূল্য ৩ হাজার ৬০০ টাকা।
উদ্ধারকৃত মাদকের মোট আনুমানিক মূল্য ৭ হাজার ৮০০ টাকা বলে জানা গেছে।
এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট