1. live@www.ekusheybanglanews.com : একুশে বাংলা নিউজ : একুশে বাংলা নিউজ
  2. info@www.ekusheybanglanews.com : একুশে বাংলা নিউজ :
শনিবার, ৩০ মে ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
শিরোনাম :
আড়াইহাজারের চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের মূল আসামি ইন্টারপোলের সহায়তায় গ্রেপ্তার ভাদুর উচ্চ বিদ্যালয়ে ব্যাচভিত্তিক ফুটবল টুর্নামেন্টের আয়োজন সিদ্ধিরগঞ্জে ৭৬০ পিস ইয়াবাসহ ভারতীয় নাগরিক আটক, র‌্যাব-১১’র অভিযান সোনারগাঁয়ে সড়ক সংস্কারের সুযোগে ডাকাতি: সংঘবদ্ধ চক্রের ৭ সদস্য গ্রেপ্তার, উদ্ধার লুণ্ঠিত মালামাল নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার আসন্ন ঈদ-উল-আযহা উপলক্ষে পশুর হাট ও ঈদযাত্রায় বিশেষ নিরাপত্তা জোরদার করেছে র‌্যাব-১০ র‍্যাব-১১’র পৃথক মাদকবিরোধী অভিযানে নারায়ণগঞ্জে ১১৯ কেজি গাঁজা উদ্ধার, আটক ২ ফতুল্লায় যাত্রীবেশে অটোরিকশা চালকের গলা কেটে হত্যাচেষ্টা: ২৪ ঘণ্টার মধ্যে প্রধান আসামি রাহিম গ্রেপ্তার মিষ্টিতে ক্যামিকেল রং, ফ্রিজে মেয়াদোত্তীর্ণ ভ্যাকসিন: সোনারগাঁয়ে ৫০ হাজার টাকা জরিমানা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সোনারগাঁ থানা পুলিশের অভিযানে ৫০ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নারায়ণগঞ্জের বন্দরে চোর আখ্যা দিয়ে এক যুবককে পিটিয়ে হত্যার চাঞ্চল্যকর ঘটনায় জড়িত অন্যতম আসামি রাশেদকে র‌্যাব-১১ গ্রেফতার করেছে।

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
  • ৫৬০ বার পড়া হয়েছে
৪৪২

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

২৩ নভেম্বর ২০২৫ তারিখে নারায়ণগঞ্জের বন্দরের সোনাচোরা এলাকায় পারভেজ (৩৫) নামের এক যুবককে চোর সন্দেহে পিটিয়ে হত্যা করা হয়। পারভেজ সিদ্ধিরগঞ্জের এসও এলাকার তারা মিয়ার ছেলে। তিনি স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়ি এলাকায় বসবাস করতেন।

ঘটনার রাতে মেছের আলী নামের এক ব্যক্তি পারভেজকে ডেকে নেয়। পরে নির্মাণাধীন ভবনের পিলারের সঙ্গে বেঁধে মেছের আলী, তার ছেলে মাহিন এবং গ্রেফতারকৃত আসামি রাশেদসহ আরও কয়েকজন মিলে হাতুড়ি ও লোহার রড দিয়ে নির্মমভাবে পিটিয়ে হত্যা করে। পরবর্তীতে ভিকটিমের স্ত্রী বাদী হয়ে রাশেদসহ মোট ৭ জনের নাম উল্লেখ করে বন্দর থানায় হত্যা মামলা দায়ের করেন। ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

এই নৃশংস হত্যাকাণ্ডের তদন্ত ও আসামিদের ধরতে র‌্যাব-১১ বিশেষ নজরদারি চালায়। এর ধারাবাহিকতায় ৪ ডিসেম্বর ২০২৫ তারিখ সন্ধ্যা ৭টার দিকে র‌্যাব-১১, সিপিএসসি, নারায়ণগঞ্জের একটি দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মুন্সিগঞ্জের গজারিয়া থানার ভটেরচর এলাকায় অভিযান চালিয়ে এজাহারনামীয় আসামি রাশেদ (২৮), পিতা মৃত রফিক মোল্লা, সাং-ঢাকেশ্বরী বাজার, থানা-বন্দর, জেলা নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার করে।

গ্রেফতারের পর রাশেদকে পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট