Skip to content
-
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
Subscribe
Close

Search

অপরাধআইন-আদালতনারায়ণগঞ্জনিজস্ব প্রতিবেদকসোনারগাঁ

সোনারগাঁ উপজেলায় অবৈধভাবে খাদ্য প্রস্তুত ও বিপণনের অভিযোগে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বেকারিকে এক লক্ষ টাকা জরিমানা করেন।

By একুশে বাংলা নিউজ
January 14, 2026 1 Min Read
0

সোনারগাঁ উপজেলায় অবৈধভাবে খাদ্য প্রস্তুত ও বিপণনের অভিযোগে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বেকারিকে এক লক্ষ টাকা জরিমানা করেন।

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলায় অবৈধভাবে খাদ্য প্রস্তুত ও বিপণনের অভিযোগে এক বেকারিকে এক লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (১৪ জানুয়ারি ২০২৬) জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের উদ্যোগে সোনারগাঁ উপজেলার কাচপুর বাসস্ট্যান্ড ও সোনাপুর এলাকায় ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে কাচপুর এলাকার গোল্ডেন প্লাস নামক একটি বেকারিতে অবৈধ প্রক্রিয়ায় খাদ্য প্রক্রিয়াকরণ, পণ্যের মোড়কে উৎপাদনের তারিখ ও মেয়াদ উত্তীর্ণের তারিখ উল্লেখ না থাকা এবং অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য পণ্য প্রস্তুতের প্রমাণ পাওয়া যায়। এসব অপরাধে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে এক লক্ষ টাকা অর্থদণ্ড আরোপ ও তা আদায় করা হয়। এ সময় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ...
৮৪২

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলায় অবৈধভাবে খাদ্য প্রস্তুত ও বিপণনের অভিযোগে এক বেকারিকে এক লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (১৪ জানুয়ারি ২০২৬) জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের উদ্যোগে সোনারগাঁ উপজেলার কাচপুর বাসস্ট্যান্ড ও সোনাপুর এলাকায় ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে কাচপুর এলাকার গোল্ডেন প্লাস নামক একটি বেকারিতে অবৈধ প্রক্রিয়ায় খাদ্য প্রক্রিয়াকরণ, পণ্যের মোড়কে উৎপাদনের তারিখ ও মেয়াদ উত্তীর্ণের তারিখ উল্লেখ না থাকা এবং অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য পণ্য প্রস্তুতের প্রমাণ পাওয়া যায়। এসব অপরাধে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে এক লক্ষ টাকা অর্থদণ্ড আরোপ ও তা আদায় করা হয়।
এ সময় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ভবিষ্যতে এ ধরনের অনিয়ম পুনরায় সংঘটিত হলে আরও কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে প্রতিষ্ঠানটিকে সতর্ক করেন।
অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, নারায়ণগঞ্জের সহকারী পরিচালক জনাব হৃদয় রঞ্জন বনিক। অভিযানে উপপরিদর্শক আউয়ালের নেতৃত্বে নারায়ণগঞ্জ জেলা পুলিশের একটি চৌকস দল ও জেলা কৃষি বিপণন কর্মকর্তার প্রতিনিধিরা সার্বিক সহযোগিতা প্রদান করেন।
ভোক্তাদের স্বাস্থ্য সুরক্ষা ও জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।

Author

একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

Follow Me
Other Articles
Previous

র‍্যাব-১১ এর অভিযানে নরসিংদী থেকে বৃদ্ধ মাকে গলা টিপে হত্যাকারী ছেলে গ্রেফতার

Next

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ এর বিষয়ে সোনারগাঁয়ের সাদিপুর ইউনিয়ন পরিষদে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

স্বত্ব © ২০২৬ | একুশে বাংলা নিউজ