1. live@www.ekusheybanglanews.com : একুশে বাংলা নিউজ : একুশে বাংলা নিউজ
  2. info@www.ekusheybanglanews.com : একুশে বাংলা নিউজ :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
২৬৪ ইটভাটার মাটির চাহিদা মেটাতে বছরে কাটা হচ্ছে কোটি কোটি ঘনফুট মাটি; বিশাল গর্তে পরিণত হচ্ছে ফসলি জমি সোনারগাঁয়ে ৩৫ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার সোনারগাঁয়ে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় ৩ জনকে কুপিয়ে জখম নারায়ণগঞ্জ বন্দরে র‍্যাব-১১ এর অভিযানে শীর্ষ সন্ত্রাসী দিপু গ্রেফতার, বিদেশী পিস্তল ও অস্ত্র উদ্ধার নারায়ণগঞ্জ বন্দরের শীর্ষ সন্ত্রাসী দিপু বিদেশি পিস্তল ও গুলিসহ র‍্যাবের হাতে গ্রেফতার জনগণের আস্থা ও উন্নয়নের প্রতীক: বৈদ্যেরবাজারের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মামুন ডিজিটাল সেবা ও নাগরিক সহায়তার প্রতিশ্রুতি নিয়ে মেম্বার পদে আসছেন মোঃ আবু আল নাঈম নবনির্বাচিত নারায়ণগঞ্জ ৩ আসনের এমপি আজহারুল ইসলাম মান্নানকে সোনারগাঁ রয়েল রিসোর্ট পরিবারের শুভেচ্ছা। ফতুল্লায় অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই ও ভেজাল শিশু খাদ্য উৎপাদন, প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা আড়াইহাজারে র‍্যাব-১১ এর অভিযানে পাইপগান ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার

রেনেসাঁ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের উদ্যোগে নারায়ণগঞ্জে সোনারগাঁ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬০৯ বার পড়া হয়েছে
২৬৫

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী সোনারগাঁ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি ২০২৫ পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২২ সেপ্টেম্বর ২০২৫) বিকাল ৩টায় বিদ্যালয় প্রাঙ্গণে রেনেসাঁ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের উদ্যোগে এ অনুষ্ঠান আয়োজন করা হয়। এতে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বাংলাদেশ তথ্য ও মানবাধিকার ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা জনাব মোঃ মোশারফ হোসেন
প্রধান বক্তা ছিলেন সোনারগাঁ পৌরসভা বিএনপির সভাপতি জনাব মোঃ শাহজাহান মেম্বার এবং অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সভাপতি জনাবা নাজমা সুলতানা

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—

  • জনাব আতাউর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক, সোনারগাঁ উপজেলা বিএনপি
  • জনাব মোঃ আলমগীর হোসেন, সিনিয়র সহ-সভাপতি, সোনারগাঁও পৌরসভা বিএনপি
  • মোঃ হুমায়ন কবির রফিক, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক
  • সহ-সভাপতি মোঃ জাহাঙ্গীর প্রধান, মোঃ আবু সাঈদ ও মোঃ ফরিদ হোসেন
  • সাবেক ম্যানেজিং কমিটির সদস্য মোঃ আফাজ উদ্দিন
  • সহ-সভাপতি মোঃ মফিজুর রহমান সোহেল
  • যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ এহসানুল হাসনাঈন ও মোঃ কবির হোসেন
  • শিক্ষক প্রতিনিধি নুরতাজ, অভিভাবক প্রতিনিধি মোঃ শাহীন এবং সমাজসেবক মোঃ দেলোয়ার হোসেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মোস্তাফিজুর রহমান

অতিথিদের বক্তব্য

প্রধান অতিথি মোঃ মোশারফ হোসেন বলেন—
“আজকের এই কৃতি শিক্ষার্থীরাই আগামী দিনের বাংলাদেশকে নেতৃত্ব দেবে। শুধু ভালো ফল করলেই হবে না, সুশিক্ষা ও নৈতিকতার চর্চা করতে হবে। শিক্ষার পাশাপাশি পরিবেশ রক্ষার দায়িত্বও তোমাদের নিতে হবে।”

প্রধান বক্তা মোঃ শাহজাহান মেম্বার বলেন—
“শিক্ষা ছাড়া কোনো জাতি উন্নতির শিখরে পৌঁছাতে পারে না। মেয়েদের এ সাফল্য আমাদের গর্বিত করেছে। মেয়েরা এগিয়ে গেলে দেশ এগিয়ে যাবে।”

সভাপতি নাজমা সুলতানা বলেন—
“এই সংবর্ধনা কেবল সম্মাননা নয়, ভবিষ্যতের জন্য প্রেরণা। আমরা চাই প্রতিটি শিক্ষার্থী সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশের উন্নয়নে অবদান রাখুক।”

সম্মাননা ও বৃক্ষ বিতরণ

অনুষ্ঠানে এসএসসি ২০২৫ পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী শিক্ষার্থীরা—

  • মাহিদা রহমান রিমি
  • রিফাত রিজিয়া
  • শাকিলা আহমেদ ইভা
  • সানজিদা আক্তার
  • সাদিয়া আক্তার দোলা
  • অধরা সরকার

—তাদের ক্রেস্ট ও সনদ প্রদান করে সংবর্ধনা জানানো হয়।
পরিশেষে অতিথিবৃন্দ শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করেন।

বক্তারা শিক্ষা বিস্তার, পরিবেশ সংরক্ষণ ও নৈতিকতার বিকাশে সকলকে একসাথে কাজ করার আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট