1. live@www.ekusheybanglanews.com : একুশে বাংলা নিউজ : একুশে বাংলা নিউজ
  2. info@www.ekusheybanglanews.com : একুশে বাংলা নিউজ :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে ৩৫ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার সোনারগাঁয়ে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় ৩ জনকে কুপিয়ে জখম নারায়ণগঞ্জ বন্দরে র‍্যাব-১১ এর অভিযানে শীর্ষ সন্ত্রাসী দিপু গ্রেফতার, বিদেশী পিস্তল ও অস্ত্র উদ্ধার নারায়ণগঞ্জ বন্দরের শীর্ষ সন্ত্রাসী দিপু বিদেশি পিস্তল ও গুলিসহ র‍্যাবের হাতে গ্রেফতার জনগণের আস্থা ও উন্নয়নের প্রতীক: বৈদ্যেরবাজারের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মামুন ডিজিটাল সেবা ও নাগরিক সহায়তার প্রতিশ্রুতি নিয়ে মেম্বার পদে আসছেন মোঃ আবু আল নাঈম নবনির্বাচিত নারায়ণগঞ্জ ৩ আসনের এমপি আজহারুল ইসলাম মান্নানকে সোনারগাঁ রয়েল রিসোর্ট পরিবারের শুভেচ্ছা। ফতুল্লায় অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই ও ভেজাল শিশু খাদ্য উৎপাদন, প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা আড়াইহাজারে র‍্যাব-১১ এর অভিযানে পাইপগান ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, চার ব্যবসায়ীকে জরিমানা

নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে ৭০.৫ কেজি গাঁজাসহ একজন মাদক কারবারি গ্রেফতার করেছে র‍্যাব-১১

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
  • ৩৯০ বার পড়া হয়েছে
২৪৮

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

র‍্যাব প্রতিষ্ঠার পর থেকেই সন্ত্রাস, চাঁদাবাজি, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র উদ্ধার, মাদক নিয়ন্ত্রণসহ নানা অপরাধ দমনে বাহিনীটি ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। নিয়মিত গোয়েন্দা নজরদারি ও দ্রুত অভিযানের কারণে র‍্যাব জনগণের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।

মাদক নির্মূলের লক্ষ্য নিয়ে র‍্যাব-১১ নিয়মিত অভিযান চালাচ্ছে। যুব সমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে তারা অবিরাম কাজ করছে এবং বিভিন্ন সময় বিপুল পরিমাণ মাদক উদ্ধার ও সংশ্লিষ্টদের আইনের আওতায় আনছে।

গোপন তথ্যের ভিত্তিতে র‍্যাব-১১, সিপিএসসি নারায়ণগঞ্জের একটি দল ৩ ডিসেম্বর ২০২৫ রাত ২২:১০ মিনিটে রূপগঞ্জ থানার বড় আলু পাড়াগাঁও এলাকায় অভিযান চালায়। অভিযানে স্থানীয় বাসিন্দা সাজিবুর রহমান (৬১)–কে তার বাড়ি থেকে ৭০.৫ কেজি গাঁজাসহ হাতে-নাতে গ্রেফতার করা হয়। তার বাবা মৃত রহমতউল্লাহ আড়ৎদার এবং মা মৃত জয়বুরনেছা।

জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি একটি সংঘবদ্ধ মাদক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য। দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকা থেকে বড় আকারের মাদকের চালান সংগ্রহ করে নারায়ণগঞ্জ, ঢাকা ও আশপাশের অঞ্চলে সরবরাহ করতেন। আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে তিনি নানা কৌশল ব্যবহার করতেন।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দিয়ে হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট