1. live@www.ekusheybanglanews.com : একুশে বাংলা নিউজ : একুশে বাংলা নিউজ
  2. info@www.ekusheybanglanews.com : একুশে বাংলা নিউজ :
মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সেবার মানোন্নয়নে প্রশাসনের সমন্বিত কাজ জরুরি: এমপি আজহারুল ইসলাম মান্নান সোনারগাঁয়ে পুলিশ চেকপোস্টে ৫ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ১ র‍্যাব-১১ এর অভিযানে রূপগঞ্জে ৫৫০ বোতল স্কাফসহ গ্রেফতার ২ মাদক ব্যবসায়ী সৌদি আরব প্রবাসী মোঃ সজল রানার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। সৌদি আরব ফাউন্ডেশন ডে (প্রতিষ্ঠা দিবস) উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মোঃ আমিনুল ইসলাম আমিন। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন বিএনপি নেতা নাছির উদ্দীন মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নারায়ণগঞ্জসহ সাত জেলায় র‍্যাব-১১ এর নিরাপত্তা জোরদার সৌদি ইনভেস্টার বিশিষ্ট ব্যবসায়ী আমিনুল ইসলাম আমিনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। পবিত্র মাহে রমজানের ডাক” শিরোনামে এক সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সিদ্ধিরগঞ্জে ভুয়া র‍্যাব-ডিবি পরিচয়ে চাঁদাবাজির মূলহোতা ‘সোর্স বাবু’ গ্রেপ্তার, অস্ত্র ও ইয়াবা উদ্ধার

নারায়ণগঞ্জের বন্দরে চাকরির প্রলোভনে এক যুবতীকে গণধর্ষণের ঘটনায় আলোচিত প্রধান আসামি মো. ডালিমকে গ্রেফতার করেছে র‍্যাব-১১।

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ৩৩৯ বার পড়া হয়েছে
২১৮

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধি

গত ২৭ নভেম্বর ২০২৫। চিটাগাং রোড ওভারব্রিজের নিচে মো. ডালিমের সঙ্গে ভিকটিমের পরিচয় হয়। সে ভিকটিমকে ভালো চাকরির কথা বলে আশ্বাস দেয়। পরবর্তীতে ১ ডিসেম্বর ডালিম তাকে মদনপুর বাসস্ট্যান্ডে আসতে বলে। ২ ডিসেম্বর সকাল ১০টায় ভিকটিম সেখানে পৌঁছালে ডালিম তাকে মারুফ নামে এক যুবকের কাছে পরিচয় করিয়ে দেয়।

মারুফ ‘ইন্টারভিউ’ নাম করে ভিকটিমকে মদনপুরের একটি গেস্টহাউজে নিয়ে যায়। কিছুক্ষণ পর ডালিম, মারুফ এবং উজ্জ্বল রুমে ঢুকে ভিকটিমের ওপর চাপ সৃষ্টি করে। ভালো বেতনের কথা বলে তাকে কুপ্রস্তাব দেওয়া হয়। ভিকটিম রাজি না হয়ে বের হতে চাইলে উজ্জ্বল ও মারুফ তাকে জোর করে আটকে রাখে। পরে ডালিম ও মারুফ তাকে ধর্ষণ করে। চিৎকার করতে চাইলে ভয় দেখানো হয় এবং শেষে জোর করে গেস্টহাউজ থেকে বের করে দেওয়া হয়।

ঘটনার পর ভিকটিম বন্দর থানায় মামলা করেন। বিষয়টি গণমাধ্যমে প্রচার হলে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়।

মামলা রুজুর পর র‍্যাব-১১ আসামিদের ধরতে নজরদারি বাড়ায়। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে র‍্যাব-১১, সিপিএসসি নারায়ণগঞ্জ এবং র‍্যাব-৪ এর একটি যৌথ দল ৭ ডিসেম্বর ২০২৫ দুপুর ১টা ৫০ মিনিটে রাজধানীর দারুসসালাম থানার লালকুঠি এলাকায় অভিযান চালিয়ে প্রধান আসামি মো. ডালিম (৩৭) কে গ্রেফতার করে।

গ্রেফতারের পর তাকে বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট