1. live@www.ekusheybanglanews.com : একুশে বাংলা নিউজ : একুশে বাংলা নিউজ
  2. info@www.ekusheybanglanews.com : একুশে বাংলা নিউজ :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
রূপগঞ্জে ১ কেজি গাঁজাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেফতার নারায়ণগঞ্জে ১০০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার র‍্যাব-১১-এর অভিযানে ফতুল্লায় জামিনে মুক্তির ঘণ্টাখানেক পর যুবককে কুপিয়ে হত্যা: গ্রেফতার ২ জনভোগান্তি নিরসনে মাঠে নেমেছেন নারায়ণগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান। রূপগঞ্জে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ: র‍্যাব-১১ এর অভিযানে ২ আসামি গ্রেফতার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর অভিযানে বন্দরে ৫০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার সিদ্ধিরগঞ্জে ২০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার সরকারি নির্দেশ অমান্য করে সোনারগাঁয়ে একাধিক শিক্ষা প্রতিষ্ঠান খোলা রূপগঞ্জের শিল্প-প্রতিষ্ঠানে স্থানীয়দের চাকরি ও ব্যবসার দাবিতে সংবাদ সম্মেলন ফতুল্লার পাগলা মুন্সিখোলা রোডে অভিযান: ১০০০ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নারায়ণগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ১,৭০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার।

তরিকুল ইসলাম
  • প্রকাশিত: শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬
  • ২৬২ বার পড়া হয়েছে
৩৫৫

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, নারায়ণগঞ্জ সূত্রে জানা যায়, ১০ জানুয়ারি ২০২৬ তারিখ সকাল আনুমানিক ৯টা ০০ মিনিটে সিদ্ধিরগঞ্জ থানাধীন সানারপাড় এলাকায় পিডিকে কনসোর্টিয়াম সিএনজি রি-ফুয়েলিং স্টেশন লিমিটেডের সামনে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ১,৭০০ (এক হাজার সাতশত) পিস ইয়াবা ট্যাবলেট, ২৭ (সাতাশ) গ্রাম ইয়াবা ট্যাবলেটের গুড়া এবং একটি মোবাইল ফোনসহ মোঃ আমান উল্লাহ (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, নারায়ণগঞ্জ এর উপপরিচালক জনাব হুমায়ুন কবির খন্দকারের সার্বিক তত্ত্বাবধানে এবং উপপরিদর্শক মোঃ রাজা মিয়ার নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামি ইতোপূর্বে একাধিকবার অবৈধ মাদক ইয়াবা সরবরাহের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট