1. live@www.ekusheybanglanews.com : একুশে বাংলা নিউজ : একুশে বাংলা নিউজ
  2. info@www.ekusheybanglanews.com : একুশে বাংলা নিউজ :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
সর্বস্তরের সবাইকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন যুবদল নেতা মোঃ সানোয়ার সরকার চিটাগাং রোড ও কাঁচপুরে অতিরিক্ত ভাড়া আদায়: র‍্যাব-১১ ও জেলা প্রশাসনের অভিযানে ৮৫০০ টাকা জরিমানা পৌরবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন কাউন্সিলর প্রার্থী মোঃ মিঠু আহমেদ ফতুল্লায় মাদক ব্যবসায় বাধা দেওয়ায় যুবককে হত্যা: প্রধান আসামি সোহাগ গ্রেফতার নারায়ণগঞ্জের ফতুল্লায় র‍্যাব-১১ এর অভিযানে ১১.৫০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক সোনারগাঁয়ে ভোক্তা অধিকার অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত: দুই প্রতিষ্ঠানকে ১৮ হাজার টাকা জরিমানা সোনারগাঁবাসী ও মোগরাপাড়া ইউনিয়নবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানান মোগরাপাড়া ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মোঃ আরিফুল ইসলাম সোনারগাঁবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন রাজপথের সংগ্রামী নেতা মোঃ সালে মুসা। বৈদ্যের বাজার ইউনিয়নে অসচ্ছল পরিবারের পাশে ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মামুন নারায়ণগঞ্জে রেলওয়ে পুলিশের ওপর হামলা, অভিযানে আটক ২

বিশৃঙ্খলা করলে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিআইজি রেজাউল করিমের

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬
  • ২৫৭ বার পড়া হয়েছে
৩৬৩

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধি:

কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হলে কঠোরভাবে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন বাংলাদেশ পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক।
সোমবার (১২ জানুয়ারি) নারায়ণগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে অনুষ্ঠিত বিশেষ অপরাধ সভায় তিনি এ নির্দেশনা দেন।
সভায় বক্তব্যের শুরুতে ডিআইজি রেজাউল করিম মল্লিক মহান স্বাধীনতা যুদ্ধে শহীদ বীর মুক্তিযোদ্ধা এবং জুলাই আন্দোলনে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। একই সঙ্গে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পুলিশের ভূমিকা তুলে ধরে তিনি বলেন, পুলিশকে সততা, নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। নির্বাচনী প্রক্রিয়ায় কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নিতে জেলার সকল অফিসার ইনচার্জকে নির্দেশ দেন তিনি।
প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের প্রত্যাশার কথা উল্লেখ করে ডিআইজি বলেন, “ইতিহাসের সেরা নির্বাচন উপহার দিতে বাংলাদেশ পুলিশ বাহিনী দৃঢ়ভাবে প্রতিজ্ঞাবদ্ধ।”
এরপর তিনি নারায়ণগঞ্জ জেলা পুলিশ লাইন্সে আয়োজিত বিশেষ কল্যাণ সভায় অংশগ্রহণ করেন। সেখানে জেলার বিভিন্ন ইউনিটের ইউনিট ইনচার্জ ও পুলিশ সদস্যদের সামষ্টিক সমস্যার কথা শোনেন এবং সেগুলোর সমাধানে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন। কিছু বিষয় আইজিপিকে অবহিত করবেন বলেও আশ্বস্ত করেন তিনি।
এসময় নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট