1. live@www.ekusheybanglanews.com : একুশে বাংলা নিউজ : একুশে বাংলা নিউজ
  2. info@www.ekusheybanglanews.com : একুশে বাংলা নিউজ :
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সৌদি আরব দাম্মাম সুবেকায় কাজী লন্ড্রি এন্ড কাজী ফ্যাশন এর শুভ উদ্বোধন। ব্রাইট কম্পিউটার সেন্টার-২ এন্ড বিকাশ পয়েন্টের শুভ উদ্বোধন সোনারগাঁ থানায় গণমাধ্যমকর্মীদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল ২৬৪ ইটভাটার মাটির চাহিদা মেটাতে বছরে কাটা হচ্ছে কোটি কোটি ঘনফুট মাটি; বিশাল গর্তে পরিণত হচ্ছে ফসলি জমি সোনারগাঁয়ে ৩৫ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার সোনারগাঁয়ে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় ৩ জনকে কুপিয়ে জখম নারায়ণগঞ্জ বন্দরে র‍্যাব-১১ এর অভিযানে শীর্ষ সন্ত্রাসী দিপু গ্রেফতার, বিদেশী পিস্তল ও অস্ত্র উদ্ধার নারায়ণগঞ্জ বন্দরের শীর্ষ সন্ত্রাসী দিপু বিদেশি পিস্তল ও গুলিসহ র‍্যাবের হাতে গ্রেফতার জনগণের আস্থা ও উন্নয়নের প্রতীক: বৈদ্যেরবাজারের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মামুন ডিজিটাল সেবা ও নাগরিক সহায়তার প্রতিশ্রুতি নিয়ে মেম্বার পদে আসছেন মোঃ আবু আল নাঈম

সোনারগাঁওয়ে গৃহকর্মী নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

তরিকুল ইসলাম
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৫২ বার পড়া হয়েছে
৪৪০

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোঃ সাফিকুল রহমানের বাসায় গৃহকর্মী শিশু মোহনা নির্যাতনের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটি। একই সঙ্গে দায়ীদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।
সোমবার বিকেলে সোনারগাঁওয়ে আয়োজিত এক প্রতিবাদ সভায় সংগঠনের নেতারা বলেন, একটি নিরপরাধ শিশুর ওপর বর্বর নির্যাতন কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এ ধরনের নিষ্ঠুরতা বন্ধ করতে দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে কেউ আর কোনো শিশুর গায়ে হাত তোলার সাহস না পায়।
প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান মোঃ হোসাইন, মহাসচিব মীযানুর রহমান, সোনারগাঁও উপজেলা শাখার সভাপতি ফজলুর হক ভূইয়া, মোঃ মনির হোসেনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও স্থানীয় সচেতন নাগরিকরা।
বক্তারা বলেন, “মোহনার ওপর যে নির্মম নির্যাতন হয়েছে, তার সুষ্ঠু বিচার না হলে সমাজে শিশু নির্যাতন আরও বাড়বে। তাই দ্রুত আইনি পদক্ষেপ নিয়ে অপরাধীদের কঠোর শাস্তি দিতে হবে।”
সভা থেকে প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়, যেন দ্রুত তদন্ত সম্পন্ন করে দোষীদের বিচারের মুখোমুখি করা হয় এবং ভবিষ্যতে গৃহকর্মী শিশুদের সুরক্ষায় কার্যকর ব্যবস্থা নেওয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট