1. live@www.ekusheybanglanews.com : একুশে বাংলা নিউজ : একুশে বাংলা নিউজ
  2. info@www.ekusheybanglanews.com : একুশে বাংলা নিউজ :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে যানজট নিরসনে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ র‍্যাব-১১ অভিযানে বন্দরে ২৯০০ পিস ইয়াবা ও ৬.৫ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি আটক রূপগঞ্জে ১ কেজি গাঁজাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেফতার নারায়ণগঞ্জে ১০০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার র‍্যাব-১১-এর অভিযানে ফতুল্লায় জামিনে মুক্তির ঘণ্টাখানেক পর যুবককে কুপিয়ে হত্যা: গ্রেফতার ২ জনভোগান্তি নিরসনে মাঠে নেমেছেন নারায়ণগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান। রূপগঞ্জে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ: র‍্যাব-১১ এর অভিযানে ২ আসামি গ্রেফতার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর অভিযানে বন্দরে ৫০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার সিদ্ধিরগঞ্জে ২০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার সরকারি নির্দেশ অমান্য করে সোনারগাঁয়ে একাধিক শিক্ষা প্রতিষ্ঠান খোলা

সোনারগাঁয়ে যানজট নিরসনে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

তরিকুল ইসলাম
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ৬৭ বার পড়া হয়েছে
৮৭

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে ঘরমুখো যাত্রীদের দুর্ভোগ কমাতে ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক–এর সোনারগাঁ অংশে গড়ে ওঠা প্রায় পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। দীর্ঘদিনের যানজট নিরসনে এ অভিযানে স্বস্তি ফিরেছে বলে দাবি স্থানীয়দের।
বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল থেকে দিনব্যাপী উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাত। এতে সহযোগিতা করে সড়ক ও জনপথ বিভাগ (সওজ), কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ এবং সোনারগাঁ থানা পুলিশ।
উচ্ছেদ হওয়া স্থাপনাগুলোর মধ্যে ছিল কাঁচাবাজার, ফল ও মিষ্টির দোকান, কাপড় ও জুতার দোকান, চায়ের স্টল, কনফেকশনারি এবং বিভিন্ন ভাসমান ব্যবসা প্রতিষ্ঠান। দীর্ঘদিন ধরে এসব দোকান মহাসড়কের ফুটপাত ও সওজের জায়গা দখল করে ব্যবসা পরিচালনা করছিল।
স্থানীয় পথচারী ও পরিবহনচালকদের ভাষ্য, মহাসড়কের দুই পাশে অবৈধ দোকানপাট গড়ে ওঠায় প্রতিদিনই তীব্র যানজটের সৃষ্টি হতো। বিশেষ করে মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় সকাল ও সন্ধ্যায় যানবাহনের দীর্ঘ সারি লেগে থাকত। এতে যাত্রীদের ভোগান্তির পাশাপাশি দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছিল। তারা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, ভবিষ্যতে যেন নতুন করে দখল না হয়, সেজন্য নিয়মিত নজরদারি জরুরি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত জানান, কিছু প্রভাবশালী ব্যক্তি সওজের জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ করে ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছে ভাড়া দিতেন এবং মাসে বিপুল অর্থ আদায় করতেন। এসব স্থাপনার কারণে মহাসড়কে যানজট ও জনদুর্ভোগ চরমে পৌঁছেছিল। জনস্বার্থে এবং ঈদযাত্রা নির্বিঘ্ন করতে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।
তিনি আরও বলেন, উচ্ছেদের পর পুনরায় দখল ঠেকাতে উপজেলা প্রশাসনের একটি পর্যবেক্ষণ টিম নিয়মিত তদারকি করবে। প্রয়োজন হলে ভবিষ্যতেও অভিযান অব্যাহত থাকবে।
অভিযানকালে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, সওজের প্রতিনিধি, কাঁচপুর হাইওয়ে থানা ও সোনারগাঁ থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। স্থানীয় জনপ্রতিনিধিরাও প্রশাসনকে সহযোগিতা করেন।
ঈদযাত্রা নির্বিঘ্ন করতে মহাসড়কে অবৈধ দখল উচ্ছেদের এ উদ্যোগে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট