সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জের বন্দরে বিলাসবহুল জিপ থেকে ১৪০ কেজি গাঁজা জব্দ, র‍্যাব-১১ এর অভিযান সোনারগাঁওয়ের শীর্ষ সন্ত্রাসী ১২ মামলার আসামি রাসেল আগ্নেয়াস্ত্রসহ র‍্যাব-১১-এর হাতে গ্রেফতার র‍্যাব-১১-এর অভিযানে বন্দরে ৯ হাজার ৫৫০ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার নারায়ণগঞ্জ মহানগর কমিউনিটি পুলিশিং কমিটির ওরিয়েন্টেশন ও আলোচনা সভা অনুষ্ঠিত সোনারগাঁয়ে স্বদেশ পরিবহনের চালকের বিরুদ্ধে যাত্রীকে কামড়ে আহত করার অভিযোগ মানবাধিকার প্রতিষ্ঠায় আইএইচআরসি ট্রাস্টের নারায়ণগঞ্জ জেলা কমিটি আংশিক নেতৃত্ব ঘোষণা। শহীদ জিয়া হলের রূপান্তর: উন্নয়ন নাকি মাদকের অভয়ারণ্য? জনআকাঙ্ক্ষার প্রতিফলন প্রয়োজন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক বি. আর. বিলকিসকে ফুলেল শুভেচ্ছা রূপগঞ্জ থানার এএসআই অজয় কুমারের বিরুদ্ধে অবৈধ অর্থ আদায়ের অভিযোগ দেশবিরোধী ষড়যন্ত্র ও অরাজকতা রুখতে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতার দাবি হারুন এর

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

  • প্রকাশিত: বুধবার, ২৫ মার্চ, ২০২৬
  • ৩২৪ বার পড়া হয়েছে
৪৫৩

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

বুধবার (২৫ মার্চ ২০২৬) রাত ১টা ২৫ মিনিটের দিকে সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মোঃ মহিববুল্লাহর নেতৃত্বে একটি চৌকস টিম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা টোল প্লাজার পশ্চিম পাশে, আষারিয়ারচর এলাকায় ঢাকা অভিমুখী সড়কে চেকপোস্ট বসিয়ে এ অভিযান পরিচালনা করে।
অভিযানে এসআই আরিফুজ্জামান, এসআই মোঃ ছারোয়ার হোসেন এবং এএসআই সাইফুল ইসলাম অংশ নেন। এ সময় ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৪০ হাজার টাকা।
গ্রেফতারকৃত আসামির নাম দেলোয়ার হোসেন (২৬)। তিনি ফেনী জেলার পরশুরাম থানার বাউরখুমা গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।
এ ঘটনায় এসআই আরিফুজ্জামান বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি মামলা দায়ের করেন। মামলার এফআইআর নম্বর ৫৪, জি আর নম্বর ১৪১, তারিখ ২৫ মার্চ ২০২৬। মামলাটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় রুজু করা হয়েছে।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামিকে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে এবং মামলার তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews