মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
শিরোনাম :
র‍্যাব-১১-এর অভিযানে বন্দরে ৯ হাজার ৫৫০ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার নারায়ণগঞ্জ মহানগর কমিউনিটি পুলিশিং কমিটির ওরিয়েন্টেশন ও আলোচনা সভা অনুষ্ঠিত সোনারগাঁয়ে স্বদেশ পরিবহনের চালকের বিরুদ্ধে যাত্রীকে কামড়ে আহত করার অভিযোগ মানবাধিকার প্রতিষ্ঠায় আইএইচআরসি ট্রাস্টের নারায়ণগঞ্জ জেলা কমিটি আংশিক নেতৃত্ব ঘোষণা। শহীদ জিয়া হলের রূপান্তর: উন্নয়ন নাকি মাদকের অভয়ারণ্য? জনআকাঙ্ক্ষার প্রতিফলন প্রয়োজন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক বি. আর. বিলকিসকে ফুলেল শুভেচ্ছা রূপগঞ্জ থানার এএসআই অজয় কুমারের বিরুদ্ধে অবৈধ অর্থ আদায়ের অভিযোগ দেশবিরোধী ষড়যন্ত্র ও অরাজকতা রুখতে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতার দাবি হারুন এর হাজীগঞ্জ ফেরীঘাটে র‍্যাবের অভিযান: বিদেশি পিস্তলসহ অস্ত্রধারী গ্রেপ্তার সোনারগাঁয়ের কাঁচপুরে বিশেষ অভিযানে ১৮ বোতল স্কাফ সিরাপসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

সোনারগাঁয়ে ২৫০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেপ্তার, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত

  • প্রকাশিত: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
  • ৩৬৭ বার পড়া হয়েছে
৪৬৩

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ২৫০ গ্রাম গাঁজাসহ সুবর্ণা (৪২) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার পরিচালিত এ অভিযানে ধৃত আসামির নিজ বসতবাড়ি থেকে মাদকদ্রব্যটি উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত সুবর্ণা (৪২) উপজেলার পূর্ব জাংগাল এলাকার বাসিন্দা। তিনি নজরুল ইসলামের স্ত্রী এবং জুলেখা বেগমের মেয়ে বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোনারগাঁ থানার একটি চৌকস দল এলাকায় অভিযান পরিচালনা করে। পরে ধৃত আসামির নিজ বসতবাড়িতে তল্লাশি চালিয়ে ২৫০ (দুইশত পঞ্চাশ) গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকেই তাকে গ্রেপ্তার করা হয়।
অভিযানটি পরিচালনা করেন সোনারগাঁ থানার সাব-ইন্সপেক্টর জনাব মোঃ আরিফ হোসেন। উদ্ধারকৃত গাঁজা জব্দ করে আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে এবং ধৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, এলাকায় মাদকবিরোধী এমন অভিযান জনমনে স্বস্তি ফিরিয়েছে। সোনারগাঁ থানা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে তাদের নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews