মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
শিরোনাম :
র‍্যাব-১১-এর অভিযানে বন্দরে ৯ হাজার ৫৫০ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার নারায়ণগঞ্জ মহানগর কমিউনিটি পুলিশিং কমিটির ওরিয়েন্টেশন ও আলোচনা সভা অনুষ্ঠিত সোনারগাঁয়ে স্বদেশ পরিবহনের চালকের বিরুদ্ধে যাত্রীকে কামড়ে আহত করার অভিযোগ মানবাধিকার প্রতিষ্ঠায় আইএইচআরসি ট্রাস্টের নারায়ণগঞ্জ জেলা কমিটি আংশিক নেতৃত্ব ঘোষণা। শহীদ জিয়া হলের রূপান্তর: উন্নয়ন নাকি মাদকের অভয়ারণ্য? জনআকাঙ্ক্ষার প্রতিফলন প্রয়োজন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক বি. আর. বিলকিসকে ফুলেল শুভেচ্ছা রূপগঞ্জ থানার এএসআই অজয় কুমারের বিরুদ্ধে অবৈধ অর্থ আদায়ের অভিযোগ দেশবিরোধী ষড়যন্ত্র ও অরাজকতা রুখতে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতার দাবি হারুন এর হাজীগঞ্জ ফেরীঘাটে র‍্যাবের অভিযান: বিদেশি পিস্তলসহ অস্ত্রধারী গ্রেপ্তার সোনারগাঁয়ের কাঁচপুরে বিশেষ অভিযানে ১৮ বোতল স্কাফ সিরাপসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

সোনারগাঁয়ে ২০০ পিস ইয়াবা ও নগদ টাকা উদ্ধার, মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • প্রকাশিত: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
  • ২০৮ বার পড়া হয়েছে
২৮৬

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের সোনারগাঁ থানা পুলিশের অভিযানে ২০০ (দুই শত) পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ ১২ হাজার ১২০ টাকা উদ্ধারসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (৩০ জুন) রাত আনুমানিক ২টা ২০ মিনিটে সোনারগাঁ থানাধীন বৈদ্যেরবাজার ইউনিয়নের হরিগঞ্জ (আনন্দ বাজার) এলাকার হরিগঞ্জ মোড় পাকা সড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তি হলেন মো. বিল্লাল ওরফে ছোট বিল্লাল (২৩)। তিনি মৃত আব্দুস সালামের ছেলে। তাঁর বাড়ি সোনারগাঁ উপজেলার দামোদরদী (ডাকঘর: আনন্দ বাজার) এলাকায়।
পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর দিকনির্দেশনায় এবং সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ গোলাম সারোয়ারের তত্ত্বাবধানে সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) হারুন মিয়ার নেতৃত্বে একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে। অভিযানে গ্রেফতারকৃত ব্যক্তির কাছ থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ ১২ হাজার ১২০ টাকা উদ্ধার করা হয়।
পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। একই সঙ্গে মাদকসহ সকল ধরনের অপরাধ দমনে সোনারগাঁ থানা পুলিশের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এদিকে, সোনারগাঁ থানার রেকর্ডপত্র পর্যালোচনায় গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে পূর্বে কোনো বিরূপ তথ্য বা মামলা পাওয়া যায়নি বলে পুলিশ জানিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews