Skip to content
-
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
Subscribe
Close

Search

নারায়ণগঞ্জনিজস্ব প্রতিবেদকসোনারগাঁ

সোনারগাঁয়ে জিপিএ-৫ ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

By একুশে বাংলা নিউজ
September 6, 2025 1 Min Read
0

সোনারগাঁয়ে জিপিএ-৫ ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধি: সোনারগাঁ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী শিক্ষার্থী এবং সোনারগাঁ ফাউন্ডেশন আয়োজিত প্রাথমিক ও জুনিয়র বৃত্তি পরীক্ষা-২০২৪ এর বৃত্তিপ্রাপ্তদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে সোনারগাঁ রয়েল রিসোর্ট অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয় ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা শারমীন এস মুরশিদ। সভাপতিত্ব করেন বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেডের নির্বাহী কমিটির চেয়ারম্যান মোঃ মহসীন মিয়া। প্রধান অতিথির বক্তব্যে শারমীন এস মুরশিদ বলেন, কৃতী শিক্ষার্থীরা দেশের সম্পদ এবং এ সম্মাননা তাদের আত্মবিশ্বাস বাড়িয়ে ভবিষ্যৎ গঠনে অনুপ্রাণিত করবে। সভাপতির বক্তব্যে মোঃ মহসীন মিয়া বলেন, শিক্ষা...
৫৪৭

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধি:

সোনারগাঁ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী শিক্ষার্থী এবং সোনারগাঁ ফাউন্ডেশন আয়োজিত প্রাথমিক ও জুনিয়র বৃত্তি পরীক্ষা-২০২৪ এর বৃত্তিপ্রাপ্তদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে সোনারগাঁ রয়েল রিসোর্ট অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয় ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা শারমীন এস মুরশিদ। সভাপতিত্ব করেন বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেডের নির্বাহী কমিটির চেয়ারম্যান মোঃ মহসীন মিয়া।

প্রধান অতিথির বক্তব্যে শারমীন এস মুরশিদ বলেন, কৃতী শিক্ষার্থীরা দেশের সম্পদ এবং এ সম্মাননা তাদের আত্মবিশ্বাস বাড়িয়ে ভবিষ্যৎ গঠনে অনুপ্রাণিত করবে। সভাপতির বক্তব্যে মোঃ মহসীন মিয়া বলেন, শিক্ষা অর্জনের পাশাপাশি নৈতিক মূল্যবোধের চর্চা জরুরি। আগামী দিনের বাংলাদেশ গড়বে এই মেধাবী শিক্ষার্থীরাই।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার ফারজানা রহমান বলেন, একটি জাতির প্রধান শক্তি হলো শিক্ষা। মানসম্মত শিক্ষা ছাড়া উন্নয়ন সম্ভব নয়। প্রশাসন সর্বোচ্চ চেষ্টা করছে প্রতিটি শিশুর কাছে শিক্ষা পৌঁছে দিতে।

এ সময় উপস্থিত ছিলেন সোনারগাঁ সার্কেল এসিল্যান্ড তৌফিকুর রহমান, কাঁচপুর সার্কেল এসিল্যান্ড ফাইরুজ তাসরিন, সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ রাশেদুল খাঁনসহ স্থানীয় শিক্ষক, সেনাবাহিনী, পুলিশ, প্রশাসন, স্থানীয় সরকারের কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ।

শেষে কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেওয়া হয়।

Author

একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

Follow Me
Other Articles
Previous

সোনারগাঁয়ে হাতকোপা মেন্দিবিটা এলাকায় স্পিড ব্রেকার না থাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আহত – পা প্রায় বিচ্ছিন্ন।

Next

বাংলাদেশে আগামী নির্বাচন হবে সুষ্ঠু ও উৎসব মুখর: আদিলুর রহমান

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

স্বত্ব © ২০২৬ | একুশে বাংলা নিউজ