1. live@www.ekusheybanglanews.com : একুশে বাংলা নিউজ : একুশে বাংলা নিউজ
  2. info@www.ekusheybanglanews.com : একুশে বাংলা নিউজ :
শনিবার, ৩০ মে ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
আড়াইহাজারের চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের মূল আসামি ইন্টারপোলের সহায়তায় গ্রেপ্তার ভাদুর উচ্চ বিদ্যালয়ে ব্যাচভিত্তিক ফুটবল টুর্নামেন্টের আয়োজন সিদ্ধিরগঞ্জে ৭৬০ পিস ইয়াবাসহ ভারতীয় নাগরিক আটক, র‌্যাব-১১’র অভিযান সোনারগাঁয়ে সড়ক সংস্কারের সুযোগে ডাকাতি: সংঘবদ্ধ চক্রের ৭ সদস্য গ্রেপ্তার, উদ্ধার লুণ্ঠিত মালামাল নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার আসন্ন ঈদ-উল-আযহা উপলক্ষে পশুর হাট ও ঈদযাত্রায় বিশেষ নিরাপত্তা জোরদার করেছে র‌্যাব-১০ র‍্যাব-১১’র পৃথক মাদকবিরোধী অভিযানে নারায়ণগঞ্জে ১১৯ কেজি গাঁজা উদ্ধার, আটক ২ ফতুল্লায় যাত্রীবেশে অটোরিকশা চালকের গলা কেটে হত্যাচেষ্টা: ২৪ ঘণ্টার মধ্যে প্রধান আসামি রাহিম গ্রেপ্তার মিষ্টিতে ক্যামিকেল রং, ফ্রিজে মেয়াদোত্তীর্ণ ভ্যাকসিন: সোনারগাঁয়ে ৫০ হাজার টাকা জরিমানা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সোনারগাঁ থানা পুলিশের অভিযানে ৫০ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ইজিবাইক চালক মমিনুর হত্যা মামলার মূলহোতা গ্রেফতার করেছে র‍্যাব-১১

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
  • ৫৪৭ বার পড়া হয়েছে
৩১৮

তরিকুল ইসলাম, নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের ফতুল্লায় ইজিবাইক চালক মমিনুর’কে পিটিয়ে হত্যার চাঞ্চল্যকর ঘটনার মূলহোতা মামুন ওরফে হেপ্রিন্স মামুনকে মাত্র ২৪ ঘন্টার মধ্যেই গ্রেফতার করেছে র‍্যাব-১১।

“বাংলাদেশ আমার অহংকার” এই স্লোগানকে সামনে রেখে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকেই সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারসহ চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের আসামিদের দ্রুত গ্রেফতারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। অপরাধীদের দ্রুত শনাক্ত ও গ্রেফতারের ধারাবাহিকতায় র‍্যাব ইতোমধ্যেই জনগণের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।

ঘটনা সূত্রে জানা যায়, গত ২৮ অক্টোবর ২০২৫ (মঙ্গলবার) বিকেলে ফতুল্লার পঞ্চবটি এলাকায় মো. মমিনুর হক (৩০) নামে এক ইজিবাইক চালককে পিটিয়ে হত্যা করা হয়। নিহত মমিনুর উত্তর নরসিংপুর এলাকায় হারুন মিয়ার বাড়িতে ভাড়াটিয়া হিসেবে পরিবারসহ বসবাস করতেন। তিনি প্রতিদিন সকাল ৮টার দিকে বাসা থেকে বের হয়ে মাসদাইর রিপন মিয়ার গ্যারেজে অটোরিকশা নিয়ে যেতেন এবং রাত ১০টার দিকে বাসায় ফিরতেন।

ঘটনার দিন দুপুরে অটো চার্জে দেওয়ার পর সহকর্মী চালক সবুজের সঙ্গে পঞ্চবটি চায়না প্রজেক্টের পাশে গেলে পূর্ব শত্রুতার জেরে আসামি মামুনসহ কয়েকজন মমিনুর ও সবুজকে একটি চিপা গলিতে ডেকে নেয়। সেখানে দেশীয় অস্ত্রের মুখে টাকা দাবি করে আসামিরা। টাকা দিতে অস্বীকার করলে তাদের ওপর হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় মমিনুরকে গ্যারেজে নিয়ে আসা হলে তিনি সেখানে অসুস্থ হয়ে পড়েন। সহকর্মীরা তাকে বাসায় নেওয়ার পথে উত্তর নরসিংপুর স্কুলের সামনে অটোরিকশাতেই তার মৃত্যু হয়।

পরে নিহতের পিতা জালাল উদ্দীন (৬৪) বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

এরই প্রেক্ষিতে র‍্যাব-১১, সদর কোম্পানি, নারায়ণগঞ্জের একটি চৌকস আভিযানিক দল ৩০ অক্টোবর ২০২৫ সকাল ১১টা ৫০ মিনিটে ফতুল্লার মাসদাইর এলাকা থেকে মামলার মূলহোতা মোঃ মামুন ওরফে হেপ্রিন্স মামুন (২৮)-কে গ্রেফতার করে। তার বাড়ি পটুয়াখালী জেলার রাঙ্গাবালি থানার মনিপাড়া টঙ্গীবাড়িয়া এলাকায়।

গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য ফতুল্লা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট