Skip to content
-
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
Subscribe
Close

Search

অপরাধ

অবসরপ্রাপ্ত সেনা সদস্যের বাড়িতে অর্ধকোটি টাকার ডাকাতি: র‍্যাব-১১ এর অভিযানে ডাকাত নাহিদ গ্রেফতার

By একুশে বাংলা নিউজ
November 7, 2025 2 Min Read
0

অবসরপ্রাপ্ত সেনা সদস্যের বাড়িতে অর্ধকোটি টাকার ডাকাতি: র‍্যাব-১১ এর অভিযানে ডাকাত নাহিদ গ্রেফতার

তরিকুল ইসলাম, নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ মুন্সিগঞ্জের গজারিয়ায় অবসরপ্রাপ্ত সেনা সদস্যের বাড়িতে সংঘটিত অর্ধকোটি টাকার ডাকাতির ঘটনায় জড়িত ডাকাত চক্রের সদস্য নাহিদ (৩৪) কে গ্রেফতার করেছে র‍্যাব-১১। বাংলাদেশ আমার অহংকার — এই স্লোগানকে ধারণ করে প্রতিষ্ঠালগ্ন থেকেই র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারসহ বিভিন্ন আলোচিত অপরাধীদের গ্রেফতারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এরই ধারাবাহিকতায়, র‍্যাব-১১, সিপিএসসি, নারায়ণগঞ্জ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে নাহিদকে গ্রেফতার করে। র‍্যাব জানায়, ০৭ নভেম্বর ২০২৫ ইং তারিখ রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটের দিকে মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানার তেতৈতলা এলাকা থেকে নাহিদকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত...
৫১৭

তরিকুল ইসলাম, নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

মুন্সিগঞ্জের গজারিয়ায় অবসরপ্রাপ্ত সেনা সদস্যের বাড়িতে সংঘটিত অর্ধকোটি টাকার ডাকাতির ঘটনায় জড়িত ডাকাত চক্রের সদস্য নাহিদ (৩৪) কে গ্রেফতার করেছে র‍্যাব-১১।

বাংলাদেশ আমার অহংকার — এই স্লোগানকে ধারণ করে প্রতিষ্ঠালগ্ন থেকেই র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারসহ বিভিন্ন আলোচিত অপরাধীদের গ্রেফতারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এরই ধারাবাহিকতায়, র‍্যাব-১১, সিপিএসসি, নারায়ণগঞ্জ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে নাহিদকে গ্রেফতার করে।

র‍্যাব জানায়, ০৭ নভেম্বর ২০২৫ ইং তারিখ রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটের দিকে মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানার তেতৈতলা এলাকা থেকে নাহিদকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত নাহিদ (৩৪) কামাল হোসেনের পুত্র এবং গজারিয়া উপজেলার তেতৈতলা এলাকার বাসিন্দা।

মামলার সূত্রে জানা যায়, গত ০২ নভেম্বর রাত সোয়া ৩টার দিকে গজারিয়া উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের দক্ষিণপাড়া এলাকায় একটি সঙ্ঘবদ্ধ ডাকাত দল অবসরপ্রাপ্ত সেনা সদস্য হাজী মোঃ ফজলুল হকের বাড়িতে প্রবেশ করে। তারা প্রথমে বাড়ির জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালঙ্কারসহ প্রায় ৫৪ লাখ টাকার মালামাল লুট করে নেয়।

প্রায় ৪৫ মিনিট ধরে চলা এই ডাকাতিতে ডাকাতরা তিন লাখ টাকা নগদ, ৩২ ভরি স্বর্ণালঙ্কার ও ৯টি মোবাইল ফোন লুট করে নেয়। যাওয়ার সময় তারা পরিবারের সবাইকে একটি কক্ষে আটকে বাইরে থেকে তালা দিয়ে পালিয়ে যায়।

পরবর্তীতে ভুক্তভোগী ফজলুল হক গজারিয়া থানায় একটি ডাকাতি মামলা দায়ের করলে ঘটনাটি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

এ ঘটনার পর র‍্যাব-১১ অভিযানে নামে এবং গোয়েন্দা নজরদারী বাড়ায়। শেষ পর্যন্ত নিজেদের তথ্য ও প্রযুক্তি ব্যবহার করে ডাকাত নাহিদকে গ্রেফতার করতে সক্ষম হয় র‍্যাব-১১ এর একটি দল।

গ্রেফতারকৃত নাহিদকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

Author

একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

Follow Me
Other Articles
Previous

সোনারগাঁওয়ে আজহারুল ইসলাম মান্নানকে বিএনপি মনোনয়ন দেওয়ায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ

Next

সোনারগাঁ জি. আর. ইনস্টিটিউশন মডেল স্কুল অ্যান্ড কলেজের ১২৫ বছর পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

স্বত্ব © ২০২৬ | একুশে বাংলা নিউজ