Skip to content
-
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
Subscribe
Close

Search

অপরাধনারায়ণগঞ্জনিজস্ব প্রতিবেদকসোনারগাঁ

সোনারগাঁয়ে ডাকাতির প্রস্তুতিকালে ৭ ডাকাত আটক, উদ্ধার দেশীয় অস্ত্র

By একুশে বাংলা নিউজ
January 17, 2026 1 Min Read
0

সোনারগাঁয়ে ডাকাতির প্রস্তুতিকালে ৭ ডাকাত আটক, উদ্ধার দেশীয় অস্ত্র

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার এশিয়ান হাইওয়ে সড়কের সিংলাবো ব্রিজ এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে সংঘবদ্ধ ৭ সদস্যের একটি ডাকাত দলকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র, চাপাতি ও লোহার রড উদ্ধার করা হয়। শুক্রবার (১৬ জানুয়ারি) রাত আনুমানিক ৮টার দিকে সড়কের পাশে একটি জঙ্গলে অবস্থান নিয়ে তারা বিভিন্ন যানবাহনে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল বলে পুলিশ জানায়। আটক ডাকাতরা হলেন মো. আবদুল্লাহ (২২), মিন্টু (২১), হৃদয় (২০), সাগর (২৩), শিপন (১৮), জাকির হোসেন (২৫) ও জিতেন্দ্র বর্মন (২২)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এশিয়ান হাইওয়ে সড়কের বিভিন্ন অংশে প্রতিদিন সন্ধ্যার পর সংঘবদ্ধ ডাকাত দল যাত্রীবাহী যানবাহন...
৭৭১

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার এশিয়ান হাইওয়ে সড়কের সিংলাবো ব্রিজ এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে সংঘবদ্ধ ৭ সদস্যের একটি ডাকাত দলকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র, চাপাতি ও লোহার রড উদ্ধার করা হয়।
শুক্রবার (১৬ জানুয়ারি) রাত আনুমানিক ৮টার দিকে সড়কের পাশে একটি জঙ্গলে অবস্থান নিয়ে তারা বিভিন্ন যানবাহনে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল বলে পুলিশ জানায়।
আটক ডাকাতরা হলেন মো. আবদুল্লাহ (২২), মিন্টু (২১), হৃদয় (২০), সাগর (২৩), শিপন (১৮), জাকির হোসেন (২৫) ও জিতেন্দ্র বর্মন (২২)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এশিয়ান হাইওয়ে সড়কের বিভিন্ন অংশে প্রতিদিন সন্ধ্যার পর সংঘবদ্ধ ডাকাত দল যাত্রীবাহী যানবাহন থামিয়ে যাত্রীদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, মোবাইল ফোনসহ মূল্যবান সামগ্রী লুট করে থাকে। বিশেষ করে বিদেশফেরত যাত্রীদের বহনকারী গাড়ি তাদের প্রধান টার্গেট।
শুক্রবার রাতে শিংলাবো ব্রিজ এলাকায় সড়কের পাশে একটি জঙ্গলে ১০-১২ জনের একটি ডাকাত দল দেশীয় অস্ত্র নিয়ে অবস্থান করছিল। তালতলা তদন্ত কেন্দ্রের পুলিশ টহল দেওয়ার সময় টর্চ লাইট জঙ্গলের দিকে ফেললে ডাকাতরা পালানোর চেষ্টা করে। পুলিশ ধাওয়া দিলে এলাকাবাসী এগিয়ে এসে কয়েকজনকে ধরে গণধোলাই দেয়।
এ সময় আটক ডাকাতদের পুলিশ গাড়িতে তোলার পথে বিক্ষুব্ধ জনতা পুলিশের গাড়ি লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। এতে পরিস্থিতি কিছু সময় উত্তপ্ত হয়ে ওঠে।
তালতলা তদন্ত কেন্দ্রের পরিদর্শক আবদুল হক জানান, দেশীয় অস্ত্রসহ ৭ জন ডাকাতকে আটক করা হয়েছে। গণধোলাইয়ের কারণে তারা আহত হওয়ায় চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিবুল্লাহ বলেন, এশিয়ান হাইওয়ে সড়কে ডাকাতির প্রস্তুতিকালে ৭ জনকে আটক করা হয়েছে। শনিবার তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হবে।

Author

একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

Follow Me
Other Articles
Previous

র‍্যাব-১১, সিপিসি-২ এর অভিযানে পুলিশের লুট হওয়া চাইনিজ রাইফেলসহ দুটি আগ্নেয়াস্ত্র উদ্ধার

Next

সোনারগাঁয়ে ‘গতকাল সাত ডাকাত আটক হয়েছিল তারা ডাকাত নন, আসলে পিকনিকে আসা শ্রমিক; পুলিশের তদন্তে সত্য উদঘাটন

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

স্বত্ব © ২০২৬ | একুশে বাংলা নিউজ