Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

  • Home
  • আমাদের পরিবার
  • আমাদের সম্পর্কে
  • গোপনীয়তা নীতি
  • প্রেস রিলিজ
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
  • Home
  • আমাদের পরিবার
  • আমাদের সম্পর্কে
  • গোপনীয়তা নীতি
  • প্রেস রিলিজ
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
Subscribe
Close

Search

জাতীয়নারায়ণগঞ্জনিজস্ব প্রতিবেদকবিশেষ প্রতিবেদনসারা দেশসোনারগাঁ

ভোটাধিকার ও গণতন্ত্র রক্ষায় আসন্ন নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ: তারেক রহমান

By একুশে বাংলা নিউজ
January 26, 2026 2 Min Read
0

ভোটাধিকার ও গণতন্ত্র রক্ষায় আসন্ন নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ: তারেক রহমান

নারায়ণগঞ্জ প্রতিনিধি বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের ভোটাধিকার ও গণতন্ত্র রক্ষায় আসন্ন নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। গত দেড় দশকে দেশে বারবার প্রশ্নবিদ্ধ নির্বাচন হয়েছে দাবি করে তিনি বলেন, এবারও নির্বাচনকে প্রভাবিত করার ষড়যন্ত্র চলছে। রোববার (২৫ জানুয়ারি) রাত ৩টার দিকে নারায়ণগঞ্জে অনুষ্ঠিত এক পথসভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। তারেক রহমান বলেন, ১৯৭১ সালে মুক্তিযোদ্ধারা জীবন দিয়ে স্বাধীনতা অর্জন করেছিলেন, আর ২০২৪ সালের জুলাই-আগস্টে সাধারণ মানুষ সেই স্বাধীনতা রক্ষার সংগ্রামে অংশ নিয়েছে। তিনি অভিযোগ করেন, গত ৫ আগস্ট পর্যন্ত বিএনপির অন্তত ৪১৯ জন নেতাকর্মীসহ হাজারের বেশি মানুষ সহিংসতার শিকার হয়ে নিহত হয়েছেন। ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন,...
৫৯৫

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের ভোটাধিকার ও গণতন্ত্র রক্ষায় আসন্ন নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। গত দেড় দশকে দেশে বারবার প্রশ্নবিদ্ধ নির্বাচন হয়েছে দাবি করে তিনি বলেন, এবারও নির্বাচনকে প্রভাবিত করার ষড়যন্ত্র চলছে।

রোববার (২৫ জানুয়ারি) রাত ৩টার দিকে নারায়ণগঞ্জে অনুষ্ঠিত এক পথসভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, ১৯৭১ সালে মুক্তিযোদ্ধারা জীবন দিয়ে স্বাধীনতা অর্জন করেছিলেন, আর ২০২৪ সালের জুলাই-আগস্টে সাধারণ মানুষ সেই স্বাধীনতা রক্ষার সংগ্রামে অংশ নিয়েছে। তিনি অভিযোগ করেন, গত ৫ আগস্ট পর্যন্ত বিএনপির অন্তত ৪১৯ জন নেতাকর্মীসহ হাজারের বেশি মানুষ সহিংসতার শিকার হয়ে নিহত হয়েছেন।

ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ভোটের দিন ফজরের নামাজ আদায় করে সবাইকে কেন্দ্রে যেতে হবে এবং নিজের ভোট নিজেকে দিতে হবে।

বিএনপি ক্ষমতায় এলে ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরে তারেক রহমান বলেন, সরকার গঠন করা হলে ‘ফ্যামিলি কার্ড’ ও ‘কৃষক কার্ড’ চালু করা হবে। এর মাধ্যমে নিম্নআয়ের মানুষ ও কৃষকদের সরাসরি সহায়তা দেওয়া হবে। পাশাপাশি নারায়ণগঞ্জকে মাদক, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত শহর হিসেবে গড়ে তোলা হবে।

তিনি বলেন, নারায়ণগঞ্জে মাদক একটি বড় সমস্যা। শহরের অন্তত ২০টি স্পটে মাদক ব্যবসা হয়, সেগুলো নিয়ন্ত্রণ করা হবে। একই সঙ্গে নারী ও কিশোরীদের নিরাপদ চলাচল নিশ্চিত করা হবে। যুব সমাজকে প্রশিক্ষণের মাধ্যমে দেশি-বিদেশি কর্মসংস্থানের ব্যবস্থার কথাও জানান তিনি।

তারেক রহমান আরও বলেন, বিএনপি অতীতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব সফলভাবে পালন করেছে। নারীদের উচ্চমাধ্যমিক পর্যন্ত বিনা বেতনে শিক্ষা ও কৃষিঋণের সুদ মওকুফ তার উদাহরণ। তিনি আশা প্রকাশ করেন, আগামী ১২ ফেব্রুয়ারি জনগণ শান্তিপূর্ণভাবে ভোটাধিকার প্রয়োগ করবে এবং সেই রায়ের মাধ্যমেই দেশের ভবিষ্যৎ নির্ধারিত হবে।

নারায়ণগঞ্জ-৩ আসনের বিএনপির প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের উদ্যোগে আয়োজিত এ পথসভায় জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও নারায়ণগঞ্জ-২ আসনের প্রার্থী নজরুল ইসলাম আজাদ, নারায়ণগঞ্জ-১ আসনের প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

Author

একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

Follow Me
Other Articles
Previous

স্বপ্ন পূরণের টাকা- নিজে পুড়ে শেষ

Next

র‍্যাব-১১ এর অভিযানে পিকআপের বডিতে অভিনব কায়দায় লুকানো ৮০ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেফতার

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *