1. live@www.ekusheybanglanews.com : একুশে বাংলা নিউজ : একুশে বাংলা নিউজ
  2. info@www.ekusheybanglanews.com : একুশে বাংলা নিউজ :
রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন বিএনপি নেতা নাছির উদ্দীন মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নারায়ণগঞ্জসহ সাত জেলায় র‍্যাব-১১ এর নিরাপত্তা জোরদার সৌদি ইনভেস্টার বিশিষ্ট ব্যবসায়ী আমিনুল ইসলাম আমিনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। পবিত্র মাহে রমজানের ডাক” শিরোনামে এক সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সিদ্ধিরগঞ্জে ভুয়া র‍্যাব-ডিবি পরিচয়ে চাঁদাবাজির মূলহোতা ‘সোর্স বাবু’ গ্রেপ্তার, অস্ত্র ও ইয়াবা উদ্ধার সাইনবোর্ডে ৭,৪০০ পিস ইয়াবাসহ সংঘবদ্ধ মাদক চক্রের ৩ সদস্য গ্রেফতার রূপগঞ্জে ব্যবসায়ী হেকমত আলী হত্যা: প্রধান আসামির মৃত্যুদণ্ড, ভাইয়ের ৫ বছরের কারাদণ্ড পানাম সিটিকে সুন্দর রাখতে মাঠে টুরিস্ট পুলিশ ও স্বেচ্ছাসেবীদের কর্মসুচি পালন। আজহারুল ইসলাম মান্নান নারায়ণগঞ্জ(৩) সোনারগাঁও সিদ্ধিরগঞ্জে বিপুল ভোটে এমপি নির্বাচীত হওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন জানান যুবদল নেতা হৃদয় খান। বিএনপি’র রাজপথের নেতা অধ্যাপক মামুন মাহমুদ কে মন্ত্রী হিসেবে দেখতে চায় নারায়ণগঞ্জবাসী

মুন্সীগঞ্জে সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৭৫ বার পড়া হয়েছে
১৭২

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জে সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার বেলা সাড়ে ১১টার দিকে শহরের সুপার মার্কেট সংলগ্ন মুন্সীগঞ্জ প্রেসক্লাব প্রধান সড়কে ঘন্টাব্যাপী এ মানববন্ধনে অংশ নেন স্থানীয় বিভিন্ন গণমাধ্যমকর্মীরা।

মানববন্ধন কর্মসূচি সঞ্চালনা করেন মুন্সীগঞ্জ জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জসিম মোল্লা। এসময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ প্রেস ক্লাবের সহ-সভাপতি গুলজার হোসেন, এনটিভির স্টাফ রিপোর্টার মাইনুদ্দিন সুমন, জেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ফরহাদ হোসেন জনি, দৈনিক প্রথম আলোর জেলা প্রতিনিধি ফয়সাল, মুন্সীগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাজী বিপ্লব হাসান, মুন্সীগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আনিসুর রহমান রলিন, মুন্সীগঞ্জ জেলা অনলাইন প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম, জেলা প্রেসক্লাবের সহ-সভাপতি আনোয়ার হোসেন, উপদেষ্টা এম জামাল মন্ডল, কোষাধ্যক্ষ রাজ মল্লিক, কার্যকরী সদস্য শেখ আছলাম, সিনিয়র সাংবাদিক মোহাম্মদ সেলিম, আজকের সংবাদের তোফাজ্জল হোসেন শিহাব, বাংলাদেশ সমাচারের লিটন মাহমুদ, বাংলা টিভির রোবেল মাদবর, আবুল কালামসহ অন্যান্য গণমাধ্যমকর্মীরা।

মানববন্ধনে বক্তারা বলেন, একজন সংবাদকর্মীর ওপর হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। হামলার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে হবে। অন্যথায় কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন সাংবাদিক নেতারা।

এসময় তারা আসামিদের গ্রেপ্তারের জন্য প্রশাসনকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেন। নির্ধারিত সময়ের মধ্যে ব্যবস্থা গ্রহণ না হলে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানান তারা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট