1. live@www.ekusheybanglanews.com : একুশে বাংলা নিউজ : একুশে বাংলা নিউজ
  2. info@www.ekusheybanglanews.com : একুশে বাংলা নিউজ :
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
জনগণের আস্থা ও উন্নয়নের প্রতীক: বৈদ্যেরবাজারের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মামুন ডিজিটাল সেবা ও নাগরিক সহায়তার প্রতিশ্রুতি নিয়ে মেম্বার পদে আসছেন মোঃ আবু আল নাঈম নবনির্বাচিত নারায়ণগঞ্জ ৩ আসনের এমপি আজহারুল ইসলাম মান্নানকে সোনারগাঁ রয়েল রিসোর্ট পরিবারের শুভেচ্ছা। ফতুল্লায় অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই ও ভেজাল শিশু খাদ্য উৎপাদন, প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা আড়াইহাজারে র‍্যাব-১১ এর অভিযানে পাইপগান ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, চার ব্যবসায়ীকে জরিমানা ফতুল্লায় পরিত্যক্ত অবস্থায় ওয়ান শুটারগান উদ্ধার মোগরাপাড়া চৌরাস্তা উচ্ছেদ অভিযান নিয়ে মিশ্র প্রতিক্রিয়া, সুশৃঙ্খল পরিবেশ না হওয়া পর্যন্ত চলবে মোবাইল কোর্ট: ইউএনও নারায়ণগঞ্জে পুলিশ কর্তৃক সাংবাদিককে লাঞ্চিত সোনারগাঁয়ে বাড়িতে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগ; আহত ৩ নারী

র‌্যাব পরিচয়ে ডাকাতির চেষ্টাকালে বন্দর থানা পুলিশ কর্তৃক ০৪ জন গ্রেফতার।

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫০৮ বার পড়া হয়েছে
২১৮

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

 

২৩ সেপ্টেম্বর ২০২৫ খ্রি. (বুধবার) দিবাগত রাত আনুমানিক ০০.৪৫ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে বন্দর থানাধীন জাংগাল হাজী পার্কিং এবং এসকিউ এর সামনে পাকা রাস্তার উপর বন্দর থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ লিয়াকত আলীর নেতৃত্বে এসআই(নিঃ) খায়রুল বাশারসহ সঙ্গীয় ফোর্স চেকপোস্ট পরিচালনা করে ০১ টি হায়েস মাইক্রোবাস যার রেজিস্ট্রেশন নং- ঢাকা মেট্রো-চ- ১৩-৮০৪৬ তে ০৪ জন ব্যক্তিকে আটক করে । উক্ত মাইক্রোবাস তল্লাশীকালে তাদের নিকট থাকা ব্যাগের ভিতরে ০৪টি র‌্যাবের ব্যবহৃত জ্যাকেট, ০১ টি কালো রঙের হ্যান্ডকাফ, ০১ টি খেলনা সদৃশ ওয়াকিটকি, ০১ টি সিগন্যাল লাইট, ০১ টি ইলেকট্রিক শক দেওয়ার যন্ত্র ও ০২ টি স্কচটেপ পাওয়া যায়। পরবর্তীতে তাদের জিজ্ঞাসাবাদ করলে তারা জানায়, তারা র‌্যাব পরিচয়ে বিভিন্ন জায়গায় ছিনতাই ও ডাকাতির মতো ঘটনা ঘটায়। আটককৃত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদকালে তারা তাদের নাম ঠিকানা ১। মোঃ আলমগীর হোসেন (৪২),(অবসরপ্রাপ্ত ল্যান্স কর্পোরাল, বাংলাদেশ সেনাবাহিনী), পিতাঃ মৃত দলিল উদ্দিন খন্দকার, সাং-চররঘুনাথদ্দী, থানা-বাউফল, জেলা-পটুয়াখালী, ২। মোঃ মামুন সরকার (৪৩),(অবসরপ্রাপ্ত ল্যান্স কর্পোরাল, রাজেন্দ্রপুর সেনানিবাস), পিতাঃ আব্দুল হক সরকার, সাং-আউলিয়াপুর, থানা-পটুয়াখালী সদর, জেলা-পটুয়াখালী, ৩। মোঃ এনামুল হক(৩৩), পিতাঃ মৃত আব্দুল কদ্দুস, সাং-গেরাবুনীয়া, থানা-আমতলী, জেলা-বরগুনা, ৪। মোঃ শফিকুল ইসলাম (৫৬), পিতাঃ আনোয়ার আলী, সাং-রামনগর, থানা-বাউফল, জেলা-পটুয়াখালী বলে জানায়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। ধৃত আসামিদের বিরুদ্ধে ভুয়া র‌্যাব পরিচয়ে ডাকাতির প্রস্তুতি মামলা গ্রহণ করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট