Skip to content
-
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
Subscribe
Close

Search

অপরাধসোনারগাঁ

ইজিবাইক চালক মমিনুর হত্যা মামলার মূলহোতা গ্রেফতার করেছে র‍্যাব-১১

By একুশে বাংলা নিউজ
October 30, 2025 2 Min Read
0

ইজিবাইক চালক মমিনুর হত্যা মামলার মূলহোতা গ্রেফতার করেছে র‍্যাব-১১

তরিকুল ইসলাম, নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের ফতুল্লায় ইজিবাইক চালক মমিনুর’কে পিটিয়ে হত্যার চাঞ্চল্যকর ঘটনার মূলহোতা মামুন ওরফে হেপ্রিন্স মামুনকে মাত্র ২৪ ঘন্টার মধ্যেই গ্রেফতার করেছে র‍্যাব-১১। “বাংলাদেশ আমার অহংকার” এই স্লোগানকে সামনে রেখে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকেই সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারসহ চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের আসামিদের দ্রুত গ্রেফতারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। অপরাধীদের দ্রুত শনাক্ত ও গ্রেফতারের ধারাবাহিকতায় র‍্যাব ইতোমধ্যেই জনগণের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। ঘটনা সূত্রে জানা যায়, গত ২৮ অক্টোবর ২০২৫ (মঙ্গলবার) বিকেলে ফতুল্লার পঞ্চবটি এলাকায় মো. মমিনুর হক (৩০) নামে এক ইজিবাইক চালককে পিটিয়ে হত্যা করা হয়। নিহত মমিনুর উত্তর নরসিংপুর...
৩৮৬

তরিকুল ইসলাম, নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের ফতুল্লায় ইজিবাইক চালক মমিনুর’কে পিটিয়ে হত্যার চাঞ্চল্যকর ঘটনার মূলহোতা মামুন ওরফে হেপ্রিন্স মামুনকে মাত্র ২৪ ঘন্টার মধ্যেই গ্রেফতার করেছে র‍্যাব-১১।

“বাংলাদেশ আমার অহংকার” এই স্লোগানকে সামনে রেখে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকেই সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারসহ চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের আসামিদের দ্রুত গ্রেফতারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। অপরাধীদের দ্রুত শনাক্ত ও গ্রেফতারের ধারাবাহিকতায় র‍্যাব ইতোমধ্যেই জনগণের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।

ঘটনা সূত্রে জানা যায়, গত ২৮ অক্টোবর ২০২৫ (মঙ্গলবার) বিকেলে ফতুল্লার পঞ্চবটি এলাকায় মো. মমিনুর হক (৩০) নামে এক ইজিবাইক চালককে পিটিয়ে হত্যা করা হয়। নিহত মমিনুর উত্তর নরসিংপুর এলাকায় হারুন মিয়ার বাড়িতে ভাড়াটিয়া হিসেবে পরিবারসহ বসবাস করতেন। তিনি প্রতিদিন সকাল ৮টার দিকে বাসা থেকে বের হয়ে মাসদাইর রিপন মিয়ার গ্যারেজে অটোরিকশা নিয়ে যেতেন এবং রাত ১০টার দিকে বাসায় ফিরতেন।

ঘটনার দিন দুপুরে অটো চার্জে দেওয়ার পর সহকর্মী চালক সবুজের সঙ্গে পঞ্চবটি চায়না প্রজেক্টের পাশে গেলে পূর্ব শত্রুতার জেরে আসামি মামুনসহ কয়েকজন মমিনুর ও সবুজকে একটি চিপা গলিতে ডেকে নেয়। সেখানে দেশীয় অস্ত্রের মুখে টাকা দাবি করে আসামিরা। টাকা দিতে অস্বীকার করলে তাদের ওপর হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় মমিনুরকে গ্যারেজে নিয়ে আসা হলে তিনি সেখানে অসুস্থ হয়ে পড়েন। সহকর্মীরা তাকে বাসায় নেওয়ার পথে উত্তর নরসিংপুর স্কুলের সামনে অটোরিকশাতেই তার মৃত্যু হয়।

পরে নিহতের পিতা জালাল উদ্দীন (৬৪) বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

এরই প্রেক্ষিতে র‍্যাব-১১, সদর কোম্পানি, নারায়ণগঞ্জের একটি চৌকস আভিযানিক দল ৩০ অক্টোবর ২০২৫ সকাল ১১টা ৫০ মিনিটে ফতুল্লার মাসদাইর এলাকা থেকে মামলার মূলহোতা মোঃ মামুন ওরফে হেপ্রিন্স মামুন (২৮)-কে গ্রেফতার করে। তার বাড়ি পটুয়াখালী জেলার রাঙ্গাবালি থানার মনিপাড়া টঙ্গীবাড়িয়া এলাকায়।

গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য ফতুল্লা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

 

Author

একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

Follow Me
Other Articles
Previous

রূপগঞ্জে চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে গুলি, শীর্ষ সন্ত্রাসী শফিক রাজধানীতে অস্ত্রসহ গ্রেফতার

Next

ঐতিহাসিক বৈদ্যেরবাজার খেয়াঘাটে নির্মিত হচ্ছে আধুনিক মডেল ঘাট

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

স্বত্ব © ২০২৬ | একুশে বাংলা নিউজ