1. live@www.ekusheybanglanews.com : একুশে বাংলা নিউজ : একুশে বাংলা নিউজ
  2. info@www.ekusheybanglanews.com : একুশে বাংলা নিউজ :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় মাদক ব্যবসায় বাধা দেওয়ায় যুবককে হত্যা: প্রধান আসামি সোহাগ গ্রেফতার নারায়ণগঞ্জের ফতুল্লায় র‍্যাব-১১ এর অভিযানে ১১.৫০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক সোনারগাঁয়ে ভোক্তা অধিকার অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত: দুই প্রতিষ্ঠানকে ১৮ হাজার টাকা জরিমানা সোনারগাঁবাসী ও মোগরাপাড়া ইউনিয়নবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানান মোগরাপাড়া ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মোঃ আরিফুল ইসলাম সোনারগাঁবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন রাজপথের সংগ্রামী নেতা মোঃ সালে মুসা। বৈদ্যের বাজার ইউনিয়নে অসচ্ছল পরিবারের পাশে ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মামুন নারায়ণগঞ্জে রেলওয়ে পুলিশের ওপর হামলা, অভিযানে আটক ২ নারায়ণগঞ্জে র‍্যাব-১১ ও জেলা প্রশাসনের মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানে ৭৫ হাজার টাকা জরিমানা সোনারগাঁয়ে এতিম শিশুদের সঙ্গে ১৪/১৬ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার সিদ্ধিরগঞ্জে ইকরা ইসলামি পাঠাগার ও সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

আমির হোসেন ও নিপু স্মৃতি সংসদের উদ্যোগে ডিগবার ফুটবল টুর্নামেন্টের মহা ফাইনাল অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ৪১৪ বার পড়া হয়েছে
২৫৫

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

আজ শনিবার, ২২ নভেম্বর ২০২৫ বিকাল ৩টায় উৎসবমুখর পরিবেশে মাঝেরচর তোফাজ্জল মিয়ার খেলার মাঠে অনুষ্ঠিত হলো বহুল প্রতীক্ষিত ডিগবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ। তোফাজ্জল মিয়ার সভাপতিত্বে এবং পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান মোহাম্মদ হোসেনের সঞ্চালনায় মাঠজুড়ে তৈরি হয় এক প্রাণবন্ত ও উচ্ছ্বাসমুখর আবহ।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সনমান্দী ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ ছাফির উদ্দীন মজনু। তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করা এবং মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের আয়োজনের গুরুত্ব তুলে ধরে তিনি আয়োজকদের ধন্যবাদ জানান।

উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একাউন্টস অফিসার সাব্বির গাজী। তিনি বলেন, খেলাধুলা তরুণ সমাজকে সঠিক পথে এগিয়ে যেতে ভূমিকা রাখে এবং সামাজিক মূল্যবোধ বৃদ্ধি করে।

বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির মহাসচিব মীযানুর রহমান,সোসাইটির সোনারগাঁ উপজেলা শাখা কমিটির সভাপতি ফজলুল হক ভূইয়া, সনমান্দী ইউনিয়ন ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি শফিকুল ইসলাম শফিক, সেক্রেটারি আয়নাল হক। খেলাকে কেন্দ্র করে আগত দর্শকদের উৎসাহ, সমর্থন এবং মাঠ জুড়ে উত্তেজনা পুরো পরিবেশকে প্রাণবন্ত করে তোলে। স্থানীয় যুবকদের আগ্রহে টুর্নামেন্টটি পরিণত হয় এক মিলনমেলায়, যেখানে খেলাধুলার মাধ্যমে ঐক্য, ভ্রাতৃত্ব ও সামাজিক সম্প্রীতির দৃষ্টান্ত দেখা যা।

অনুষ্ঠানের শেষে অতিথিরা উভয় দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও উপহার তুলেদেন। অভিনন্দন জানান এবং ভবিষ্যতে আরও বড় পরিসরে এমন আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন।
অনুষ্ঠান আয়োজন করেন মোঃ মাসুম।

খেলাধুলা বাঁচুক—তরুণ সমাজ এগিয়ে যাক।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট