1. live@www.ekusheybanglanews.com : একুশে বাংলা নিউজ : একুশে বাংলা নিউজ
  2. info@www.ekusheybanglanews.com : একুশে বাংলা নিউজ :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
র‍্যাব-১১ অভিযানে বন্দরে ২৯০০ পিস ইয়াবা ও ৬.৫ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি আটক রূপগঞ্জে ১ কেজি গাঁজাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেফতার নারায়ণগঞ্জে ১০০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার র‍্যাব-১১-এর অভিযানে ফতুল্লায় জামিনে মুক্তির ঘণ্টাখানেক পর যুবককে কুপিয়ে হত্যা: গ্রেফতার ২ জনভোগান্তি নিরসনে মাঠে নেমেছেন নারায়ণগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান। রূপগঞ্জে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ: র‍্যাব-১১ এর অভিযানে ২ আসামি গ্রেফতার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর অভিযানে বন্দরে ৫০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার সিদ্ধিরগঞ্জে ২০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার সরকারি নির্দেশ অমান্য করে সোনারগাঁয়ে একাধিক শিক্ষা প্রতিষ্ঠান খোলা রূপগঞ্জের শিল্প-প্রতিষ্ঠানে স্থানীয়দের চাকরি ও ব্যবসার দাবিতে সংবাদ সম্মেলন

নারায়ণগঞ্জের ফতুল্লায় দেশীয় অস্ত্র ও মাদকসহ দুর্ধর্ষ ডাকাত সাব্বির ও দুই সহযোগী গ্রেফতার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
  • ২৭২ বার পড়া হয়েছে
৩৫৬

তরিকুল ইসলাম, নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জের ফতুল্লায় কুখ্যাত ডাকাত সাব্বির ও তার দুই সহযোগীকে দেশীয় অস্ত্র ও অবৈধ মাদকসহ গ্রেফতার করেছে র‍্যাব-১১।
স্থানীয় সূত্র ও বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ফতুল্লা থানাধীন মাসদাইর গোদারাঘাট এলাকার স্বপন মিয়ার ছেলে মোঃ সাব্বির (৩৮) দীর্ঘদিন ধরে ডাকাতি, ছিনতাই, চুরি ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে ডাকাতি, ছিনতাই ও হত্যাসহ মোট চারটি মামলা রয়েছে। সাব্বির ও তার সহযোগীরা ফতুল্লাসহ দেশের বিভিন্ন এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে আসছিল। এসব কর্মকাণ্ডে এলাকাবাসী দীর্ঘদিন ধরে অতিষ্ঠ ছিল।
র‍্যাব সূত্র জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব-১১, সিপিসি-১, নারায়ণগঞ্জের একটি অভিযানিক দল ১৭ জানুয়ারি ২০২৬ তারিখ বিকাল ৩টা ২০ মিনিটে ফতুল্লা থানাধীন গোদারাঘাট হাজীর মাঠ এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় দেশীয় অস্ত্র একটি চাপাতি ও অবৈধ মাদক ইয়াবা ট্যাবলেটসহ কুখ্যাত ডাকাত মোঃ সাব্বির (৩৮) এবং তার দুই সহযোগীকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‍্যাব নিশ্চিত করেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট