1. live@www.ekusheybanglanews.com : একুশে বাংলা নিউজ : একুশে বাংলা নিউজ
  2. info@www.ekusheybanglanews.com : একুশে বাংলা নিউজ :
বুধবার, ১১ মার্চ ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় ৩ জনকে কুপিয়ে জখম নারায়ণগঞ্জ বন্দরে র‍্যাব-১১ এর অভিযানে শীর্ষ সন্ত্রাসী দিপু গ্রেফতার, বিদেশী পিস্তল ও অস্ত্র উদ্ধার নারায়ণগঞ্জ বন্দরের শীর্ষ সন্ত্রাসী দিপু বিদেশি পিস্তল ও গুলিসহ র‍্যাবের হাতে গ্রেফতার জনগণের আস্থা ও উন্নয়নের প্রতীক: বৈদ্যেরবাজারের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মামুন ডিজিটাল সেবা ও নাগরিক সহায়তার প্রতিশ্রুতি নিয়ে মেম্বার পদে আসছেন মোঃ আবু আল নাঈম নবনির্বাচিত নারায়ণগঞ্জ ৩ আসনের এমপি আজহারুল ইসলাম মান্নানকে সোনারগাঁ রয়েল রিসোর্ট পরিবারের শুভেচ্ছা। ফতুল্লায় অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই ও ভেজাল শিশু খাদ্য উৎপাদন, প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা আড়াইহাজারে র‍্যাব-১১ এর অভিযানে পাইপগান ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, চার ব্যবসায়ীকে জরিমানা ফতুল্লায় পরিত্যক্ত অবস্থায় ওয়ান শুটারগান উদ্ধার

সোনারগাঁও যাদুঘরের গাইডওয়াল সৌন্দর্য হারাচ্ছে, সংস্কারের দাবি

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
  • ২৬৮ বার পড়া হয়েছে
৩৫০

সোনারগাঁও (নারায়ণগঞ্জ): ঐতিহ্যবাহী সোনারগাঁও যাদুঘরের গাইডওয়াল দীর্ঘদিনের অবহেলা ও রক্ষণাবেক্ষণের অভাবে তার নান্দনিক সৌন্দর্য হারাতে বসেছে। দেয়ালের বিভিন্ন স্থানে রং খসে পড়া, ফাটল ও ময়লা জমে যাদুঘরের সামগ্রিক পরিবেশ ও সৌন্দর্যে নেতিবাচক প্রভাব পড়ছে বলে মনে করছেন দর্শনার্থীরা।
এ বিষয়ে পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান মোঃ হোসাইন গভীর উদ্বেগ প্রকাশ করে দ্রুত সংস্কার ও নতুন রংয়ের মাধ্যমে গাইডওয়ালের সৌন্দর্য বাড়ানোর দাবি জানিয়েছেন। তিনি বলেন, সোনারগাঁও যাদুঘর দেশের ইতিহাস ও ঐতিহ্যের গুরুত্বপূর্ণ নিদর্শন। এই যাদুঘরে প্রতিদিন দেশ-বিদেশের অসংখ্য দর্শনার্থী আসেন, ফলে এর পরিবেশ ও অবকাঠামোগত সৌন্দর্য রক্ষা করা অত্যন্ত জরুরি।
মোঃ হোসাইন আরও বলেন, যাদুঘরের গাইডওয়াল সংস্কার ও নান্দনিক রংকরণ করা হলে একদিকে যেমন দর্শনার্থীদের আকর্ষণ বাড়বে, অন্যদিকে সোনারগাঁওয়ের ঐতিহ্যবাহী ভাবমূর্তিও আরও উজ্জ্বল হবে। তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
এলাকাবাসী ও দর্শনার্থীরাও যাদুঘরের সৌন্দর্য রক্ষায় সংস্কার কাজ দ্রুত শুরু করার দাবি জানিয়ে বলেন, সোনারগাঁও যাদুঘর শুধু একটি দর্শনীয় স্থান নয়, এটি আমাদের ইতিহাস ও সংস্কৃতির গর্ব। তাই এর রক্ষণাবেক্ষণে অবহেলা কোনোভাবেই কাম্য নয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট