1. live@www.ekusheybanglanews.com : একুশে বাংলা নিউজ : একুশে বাংলা নিউজ
  2. info@www.ekusheybanglanews.com : একুশে বাংলা নিউজ :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সর্বস্তরের সবাইকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন যুবদল নেতা মোঃ সানোয়ার সরকার চিটাগাং রোড ও কাঁচপুরে অতিরিক্ত ভাড়া আদায়: র‍্যাব-১১ ও জেলা প্রশাসনের অভিযানে ৮৫০০ টাকা জরিমানা পৌরবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন কাউন্সিলর প্রার্থী মোঃ মিঠু আহমেদ ফতুল্লায় মাদক ব্যবসায় বাধা দেওয়ায় যুবককে হত্যা: প্রধান আসামি সোহাগ গ্রেফতার নারায়ণগঞ্জের ফতুল্লায় র‍্যাব-১১ এর অভিযানে ১১.৫০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক সোনারগাঁয়ে ভোক্তা অধিকার অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত: দুই প্রতিষ্ঠানকে ১৮ হাজার টাকা জরিমানা সোনারগাঁবাসী ও মোগরাপাড়া ইউনিয়নবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানান মোগরাপাড়া ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মোঃ আরিফুল ইসলাম সোনারগাঁবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন রাজপথের সংগ্রামী নেতা মোঃ সালে মুসা। বৈদ্যের বাজার ইউনিয়নে অসচ্ছল পরিবারের পাশে ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মামুন নারায়ণগঞ্জে রেলওয়ে পুলিশের ওপর হামলা, অভিযানে আটক ২

কর্মীদের সুরক্ষায় ট্রান্সক্রাফট লিমিটেডে ফায়ার সার্ভিসের মৌলিক প্রশিক্ষণ অনুষ্ঠিত

তরিকুল ইসলাম
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
  • ২৭৫ বার পড়া হয়েছে
৩৪৪

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

অদ্য ২২-০১-২০২৬ রোজ বৃহস্পতিবার কাচপুর ইউনিয়নস্ত, নয়া বাড়ী সংলগ্ন কর্মীদের কর্মস্থল নিরাপত্তা নিশ্চিত করতে ফায়ার সার্ভিসের মৌলিক প্রশিক্ষণ গ্রহণ করেছেন ট্রান্সক্রাফট লিমিটেডের কর্মীরা।
আজ কাচপুর মডার্ন ফায়ার সার্ভিসের উদ্যোগে এই প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ কার্যক্রমের তত্ত্বাবধানে ছিলেন কাচপুর মডার্ন ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জনাব জাহাঙ্গীর আলম। এসময় ট্রান্সক্রাফট লিমিটেডের বিভিন্ন স্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত থেকে কর্মসূচির তদারকি করেন।
প্রশিক্ষণে অগ্নিকাণ্ড প্রতিরোধ, প্রাথমিকভাবে আগুন নেভানোর কৌশল, জরুরি মুহূর্তে নিরাপদে বের হয়ে আসার পদ্ধতি, প্রাথমিক চিকিৎসা ও কর্মীদের করণীয় বিষয়ে হাতে-কলমে নির্দেশনা দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রতিষ্ঠানের এজিএম এস এম সাইফুল্লাহ বলেন, “আমরা আমাদের কর্মীদের সুরক্ষায় বদ্ধপরিকর। কর্মস্থলে নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে নিয়মিত এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত রাখা হবে।”
এ ধরনের উদ্যোগ কর্মীদের সচেতনতা বৃদ্ধির পাশাপাশি দুর্ঘটনা মোকাবিলায় কার্যকর ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট