1. live@www.ekusheybanglanews.com : একুশে বাংলা নিউজ : একুশে বাংলা নিউজ
  2. info@www.ekusheybanglanews.com : একুশে বাংলা নিউজ :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় ৩ জনকে কুপিয়ে জখম নারায়ণগঞ্জ বন্দরে র‍্যাব-১১ এর অভিযানে শীর্ষ সন্ত্রাসী দিপু গ্রেফতার, বিদেশী পিস্তল ও অস্ত্র উদ্ধার নারায়ণগঞ্জ বন্দরের শীর্ষ সন্ত্রাসী দিপু বিদেশি পিস্তল ও গুলিসহ র‍্যাবের হাতে গ্রেফতার জনগণের আস্থা ও উন্নয়নের প্রতীক: বৈদ্যেরবাজারের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মামুন ডিজিটাল সেবা ও নাগরিক সহায়তার প্রতিশ্রুতি নিয়ে মেম্বার পদে আসছেন মোঃ আবু আল নাঈম নবনির্বাচিত নারায়ণগঞ্জ ৩ আসনের এমপি আজহারুল ইসলাম মান্নানকে সোনারগাঁ রয়েল রিসোর্ট পরিবারের শুভেচ্ছা। ফতুল্লায় অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই ও ভেজাল শিশু খাদ্য উৎপাদন, প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা আড়াইহাজারে র‍্যাব-১১ এর অভিযানে পাইপগান ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, চার ব্যবসায়ীকে জরিমানা ফতুল্লায় পরিত্যক্ত অবস্থায় ওয়ান শুটারগান উদ্ধার

সোনারগাঁওয়ে অস্ত্র কেনা ও মজুদের ভিডিও ভাইরাল; ৩ সহযোগীসহ ‘ডন বজলু’ আটক বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার করেছে র‍্যাব-১১

তরিকুল ইসলাম
  • প্রকাশিত: শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬
  • ১৯২ বার পড়া হয়েছে
২৪৬

তরিকুল ইসলাম, নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ
আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে অবৈধ অস্ত্র কেনা ও মজুদের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর জেলার বিভিন্ন এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
ভাইরাল ভিডিওতে বজলুর রহমান ওরফে ‘ডন বজলু’কে তার অনুসারীদের সঙ্গে খাবার টেবিলে বসে অস্ত্র সংক্রান্ত আলোচনা করতে দেখা যায়। ভিডিওর এক পর্যায়ে তার সঙ্গে থাকা একজন নির্বাচনকে সামনে রেখে সোনারগাঁও এলাকায় অবৈধ অস্ত্র মজুদের বিষয়ে মন্তব্য করেন। একই সঙ্গে বজলুর রহমানের পাশে বসা আরেক ব্যক্তি নির্বাচনের জন্য আরও দুটি অস্ত্র প্রয়োজন বলে কথা বলেন।
ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিষয়টি গুরুত্ব দিয়ে র‍্যাব ছায়া তদন্ত শুরু করে। তদন্তের ধারাবাহিকতায় আজ শুক্রবার (২৪ জানুয়ারি ২০২৬) দুপুর ২টা ৪৫ মিনিটে র‍্যাব-১১, সিপিএসসি, নারায়ণগঞ্জের একটি নিয়মিত টহল দল চট্টগ্রাম থেকে ঢাকাগামী চিটাগাং রোডের ফুটওভার ব্রিজের নিচে স্থাপিত চেকপোস্টে একটি প্রাইভেটকার তল্লাশি করে।
এ সময় গাড়ি থেকে একটি বিদেশি পিস্তল ও ২ রাউন্ড গুলিসহ চারজনকে আটক করা হয়। আটককৃতরা হলেন—
১. মোঃ বজলুর রহমান ওরফে ডন বজলু (৬০), পিতা: মৃত মোঃ মতিউর রহমান
২. সাইদুল (৩৪), পিতা: মৃত সাদেক আলী
৩. আব্দুল জব্বার (৪৩), পিতা: মৃত নুর উদ্দিন
৪. ইউনুস বাঁধন (২০), পিতা: নাজমুল হক
আটককৃতদের সবার বাড়ি কুতুবপুর, পোস্ট-কাঁচপুর, থানা-সোনারগাঁও, জেলা-নারায়ণগঞ্জ এলাকায়।
র‍্যাব জানায়, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট