1. live@www.ekusheybanglanews.com : একুশে বাংলা নিউজ : একুশে বাংলা নিউজ
  2. info@www.ekusheybanglanews.com : একুশে বাংলা নিউজ :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মোগরাপাড়া চৌরাস্তা উচ্ছেদ অভিযান নিয়ে মিশ্র প্রতিক্রিয়া, সুশৃঙ্খল পরিবেশ না হওয়া পর্যন্ত চলবে মোবাইল কোর্ট: ইউএনও নারায়ণগঞ্জে পুলিশ কর্তৃক সাংবাদিককে লাঞ্চিত সোনারগাঁয়ে বাড়িতে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগ; আহত ৩ নারী পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধ: বড় ভাইদের বিরুদ্ধে ছোট ভাই আলমগীরের অভিযোগ সোনারগাঁয়ে অস্ত্র ও গুলিসহ যুবক গ্রেপ্তার সোনারগাঁয়ে যানজট নিরসনে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ র‍্যাব-১১ অভিযানে বন্দরে ২৯০০ পিস ইয়াবা ও ৬.৫ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি আটক রূপগঞ্জে ১ কেজি গাঁজাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেফতার নারায়ণগঞ্জে ১০০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার র‍্যাব-১১-এর অভিযানে ফতুল্লায় জামিনে মুক্তির ঘণ্টাখানেক পর যুবককে কুপিয়ে হত্যা: গ্রেফতার ২

নারায়ণগঞ্জের ফতুল্লায় সেচ্ছাসেবক দলের কার্যালয়ে সশস্ত্র হামলা ২৪ ঘণ্টার মধ্যে ১ জনকে গ্রেফতার করল র‍্যাব-১১

তরিকুল ইসলাম
  • প্রকাশিত: রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬
  • ২৩৭ বার পড়া হয়েছে
২৯২

তরিকুল ইসলাম, নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের ফতুল্লায় সেচ্ছাসেবক দলের একটি দলীয় কার্যালয়ে সশস্ত্র হামলার ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যে একজনকে গ্রেফতার করেছে র‍্যাব-১১। র‍্যাব-১১ এর গোয়েন্দা তথ্য এবং বিভিন্ন ইলেকট্রনিক, প্রিন্ট ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত সংবাদের সূত্রে জানা যায়, গত ২৪ জানুয়ারি ২০২৬ ইং তারিখ রাত আনুমানিক ১১টা ১০ মিনিটে ফতুল্লার সেচ্ছাসেবক দলের নেতা শাহীন মোহাম্মদ সুজনের দলীয় কার্যালয়ে কতিপয় সন্ত্রাসী দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালায়। এ সময় তারা অফিস কক্ষসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে।
হামলার সময় দলীয় কর্মী রাসেলসহ উপস্থিত অন্যান্যরা বাধা দিতে গেলে সন্ত্রাসীরা সবাইকে এলোপাতাড়ি মারধর করে। এতে একাধিক নেতা-কর্মী শরীরের বিভিন্ন স্থানে নীলা-ফোলা জখম হন। পরে নেতা-কর্মীদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা ককটেল বিস্ফোরণ ঘটায় এবং আগ্নেয়াস্ত্র দিয়ে ফায়ার করে এলাকায় ত্রাস সৃষ্টি করে।
ঘটনাটি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এ ঘটনায় সেচ্ছাসেবক দলের নেতা শাহীন মোহাম্মদ সুজন বাদী হয়ে ফতুল্লা থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেন।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১১, সিপিসি-১, নারায়ণগঞ্জের একটি আভিযানিক দল ২৫ জানুয়ারি ২০২৬ খ্রি. তারিখ দুপুর ২টা ৩০ মিনিটে ফতুল্লা থানাধীন লামাপাড়া দরগাবাড়ী মসজিদ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে চাঞ্চল্যকর এই ঘটনার সাথে সরাসরি জড়িত বাপ্পি (২২), পিতা- মোঃ ইব্রাহিম হোসেন, সাং- লামাপাড়া, থানা- ফতুল্লা, জেলা- নারায়ণগঞ্জকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট