1. live@www.ekusheybanglanews.com : একুশে বাংলা নিউজ : একুশে বাংলা নিউজ
  2. info@www.ekusheybanglanews.com : একুশে বাংলা নিউজ :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সর্বস্তরের সবাইকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন যুবদল নেতা মোঃ সানোয়ার সরকার চিটাগাং রোড ও কাঁচপুরে অতিরিক্ত ভাড়া আদায়: র‍্যাব-১১ ও জেলা প্রশাসনের অভিযানে ৮৫০০ টাকা জরিমানা পৌরবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন কাউন্সিলর প্রার্থী মোঃ মিঠু আহমেদ ফতুল্লায় মাদক ব্যবসায় বাধা দেওয়ায় যুবককে হত্যা: প্রধান আসামি সোহাগ গ্রেফতার নারায়ণগঞ্জের ফতুল্লায় র‍্যাব-১১ এর অভিযানে ১১.৫০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক সোনারগাঁয়ে ভোক্তা অধিকার অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত: দুই প্রতিষ্ঠানকে ১৮ হাজার টাকা জরিমানা সোনারগাঁবাসী ও মোগরাপাড়া ইউনিয়নবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানান মোগরাপাড়া ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মোঃ আরিফুল ইসলাম সোনারগাঁবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন রাজপথের সংগ্রামী নেতা মোঃ সালে মুসা। বৈদ্যের বাজার ইউনিয়নে অসচ্ছল পরিবারের পাশে ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মামুন নারায়ণগঞ্জে রেলওয়ে পুলিশের ওপর হামলা, অভিযানে আটক ২

সোনারগাঁওয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিশেষ আইনশৃঙ্খলা সভা

তরিকুল ইসলাম
  • প্রকাশিত: সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬
  • ২৬৯ বার পড়া হয়েছে
৩৩৪

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধি:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬কে সামনে রেখে সোনারগাঁও উপজেলায় বিশেষ আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে সোনারগাঁও উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ এর কেন্দ্রীয় পর্যবেক্ষক ও ম্যাজিস্ট্রেট অফিসার মোঃ রায়হান কবির। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সি এবং জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ আলমগীর হোসেন।
এছাড়া সভায় উপস্থিত ছিলেন মেজর আয়াস, মেজর সাজ্জাদ এবং সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিবুল্লাহ।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার আসিফ আল জিনাত।
বক্তারা বলেন, সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে। নির্বাচন চলাকালীন কোনো ধরনের বিশৃঙ্খলা, সহিংসতা কিংবা ভোটে প্রভাব বিস্তারের চেষ্টা করলে তা কঠোরভাবে দমন করা হবে। একই সঙ্গে ভোটারদের নির্ভয়ে ভোটকেন্দ্রে এসে তাদের ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান তারা।
সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট