1. live@www.ekusheybanglanews.com : একুশে বাংলা নিউজ : একুশে বাংলা নিউজ
  2. info@www.ekusheybanglanews.com : একুশে বাংলা নিউজ :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
শিরোনাম :
র‍্যাব-১১ অভিযানে বন্দরে ২৯০০ পিস ইয়াবা ও ৬.৫ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি আটক রূপগঞ্জে ১ কেজি গাঁজাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেফতার নারায়ণগঞ্জে ১০০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার র‍্যাব-১১-এর অভিযানে ফতুল্লায় জামিনে মুক্তির ঘণ্টাখানেক পর যুবককে কুপিয়ে হত্যা: গ্রেফতার ২ জনভোগান্তি নিরসনে মাঠে নেমেছেন নারায়ণগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান। রূপগঞ্জে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ: র‍্যাব-১১ এর অভিযানে ২ আসামি গ্রেফতার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর অভিযানে বন্দরে ৫০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার সিদ্ধিরগঞ্জে ২০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার সরকারি নির্দেশ অমান্য করে সোনারগাঁয়ে একাধিক শিক্ষা প্রতিষ্ঠান খোলা রূপগঞ্জের শিল্প-প্রতিষ্ঠানে স্থানীয়দের চাকরি ও ব্যবসার দাবিতে সংবাদ সম্মেলন

র‍্যাব-১১ এর মাদক বিরোধী অভিযানে মুন্সিগঞ্জে ১৩৫ বোতল ফেনসিডিল ও স্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

তরিকুল ইসলাম
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৪১ বার পড়া হয়েছে
৩০৪

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

মাদকদ্রব্য নির্মূলে এবং মাদকের ভয়াল থাবা থেকে যুব সমাজকে রক্ষা করতে র‍্যাব-১১ বদ্ধপরিকর। এ লক্ষ্য বাস্তবায়নে র‍্যাব-১১ নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং নিয়মিতভাবে মাদক বিরোধী অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় বিভিন্ন সময় বিপুল পরিমাণ মাদক উদ্ধারসহ মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হচ্ছে।
এর অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১১, সিপিএসসি, নারায়ণগঞ্জ এর একটি চৌকস আভিযানিক দল অদ্য ০৩ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ মুন্সিগঞ্জ জেলার সদর থানাধীন দক্ষিণ ইসলামপুর এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে ৮৮ বোতল স্কাফ ও ৪৭ বোতল ফেনসিডিলসহ মোট ১৩৫ বোতল নিষিদ্ধ মাদক উদ্ধার করা হয়।
এসময় ০১ জন পেশাদার মাদক ব্যবসায়ী মোঃ আজিজুল হাকিম (৪৫), পিতা: মজনু সরকার, সাং: দক্ষিণ ইসলামপুর, থানা: মুন্সিগঞ্জ সদর, জেলা: মুন্সিগঞ্জকে গ্রেফতার করতে সক্ষম হয় র‍্যাব-১১।
প্রাথমিক অনুসন্ধান ও জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত আসামি একটি সংঘবদ্ধ মাদক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য। সে দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে নিষিদ্ধ মাদকদ্রব্যের বড় বড় চালান সংগ্রহ করে আইন-শৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে মুন্সিগঞ্জ ও নারায়ণগঞ্জসহ আশেপাশের বিভিন্ন জেলায় বহন, সরবরাহ ও বিক্রয় করে আসছিল।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মুন্সিগঞ্জ জেলার সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট