1. live@www.ekusheybanglanews.com : একুশে বাংলা নিউজ : একুশে বাংলা নিউজ
  2. info@www.ekusheybanglanews.com : একুশে বাংলা নিউজ :
বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
সাইনবোর্ডে ৭,৪০০ পিস ইয়াবাসহ সংঘবদ্ধ মাদক চক্রের ৩ সদস্য গ্রেফতার রূপগঞ্জে ব্যবসায়ী হেকমত আলী হত্যা: প্রধান আসামির মৃত্যুদণ্ড, ভাইয়ের ৫ বছরের কারাদণ্ড পানাম সিটিকে সুন্দর রাখতে মাঠে টুরিস্ট পুলিশ ও স্বেচ্ছাসেবীদের কর্মসুচি পালন। আজহারুল ইসলাম মান্নান নারায়ণগঞ্জ(৩) সোনারগাঁও সিদ্ধিরগঞ্জে বিপুল ভোটে এমপি নির্বাচীত হওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন জানান যুবদল নেতা হৃদয় খান। বিএনপি’র রাজপথের নেতা অধ্যাপক মামুন মাহমুদ কে মন্ত্রী হিসেবে দেখতে চায় নারায়ণগঞ্জবাসী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয়ে আমিনুল ইসলাম আমিন পক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত। নারায়ণগঞ্জে ৪ আসনে বিএনপি, ১ আসনে এনসিপির জয় নারায়ণগঞ্জ-৩ আসনের অনেক কেন্দ্র ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা প্রত্যাহার ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা প্রত্যাহার

সাইনবোর্ডে ৭,৪০০ পিস ইয়াবাসহ সংঘবদ্ধ মাদক চক্রের ৩ সদস্য গ্রেফতার

তরিকুল ইসলাম
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪১ বার পড়া হয়েছে
৫১

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন সাইনবোর্ড চৌরঙ্গী মার্কেট এলাকায় অভিযান চালিয়ে ৭,৪০০ পিস ইয়াবাসহ সংঘবদ্ধ মাদক চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় নারায়ণগঞ্জ।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি ২০২৬) সন্ধ্যা প্রায় ৬টা ৩০ মিনিটে পরিচালিত এ অভিযানে অধিদপ্তরের সম্মানীয় উপপরিচালক হুমায়ুন কবির খোন্দকারের সার্বিক তত্ত্বাবধানে পরিদর্শক কাজী কামরুজ্জামানের নেতৃত্বে একটি চৌকস টিম অংশ নেয়।
অভিযানে গ্রেফতারকৃতরা হলো—
১) মোঃ ইলিয়াস (২৫), পিতা: আবুল কাশেম, মাতা: আম্বিয়া খাতুন, সাং- হারি খালি, থানা: পটিয়া, জেলা: চট্টগ্রাম।
২) মোঃ আতিকুর রহমান (৪১), পিতা: মৃত আজিজ পাইক, মাতা: নূরজাহান বেগম, সাং- হাড়ি খালি, থানা: বাগেরহাট সদর, জেলা: বাগেরহাট।
৩) মোঃ লিটন মোল্লা (৩৫), পিতা: মৃত করম আলী মোল্লা, মাতা: আমিরুন বিবি, সাং- গোপালদী বাজার, থানা: আড়াইহাজার, জেলা: নারায়ণগঞ্জ।
অভিযানকালে তাদের হেফাজত থেকে ৭,৪০০ (সাত হাজার চারশত) পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে সংঘবদ্ধভাবে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল। দীর্ঘদিনের গোয়েন্দা নজরদারি ও প্রচেষ্টার মাধ্যমে এ চক্রকে আইনের আওতায় আনা সম্ভব হয়েছে।
জেলার মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট