1. live@www.ekusheybanglanews.com : একুশে বাংলা নিউজ : একুশে বাংলা নিউজ
  2. info@www.ekusheybanglanews.com : একুশে বাংলা নিউজ :
শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জের বন্দরে অপহৃত কিশোর উদ্ধার: হানি ট্র্যাপ চক্রের ৫ সদস্য গ্রেফতার সোনারগাঁ থানা সড়কে তীব্র যানজট — চরম ভোগান্তিতে সাধারণ মানুষ সোনারগাঁয়ে শব্দদূষণ নিয়ন্ত্রণে যৌথ অভিযান উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের কঠোর অবস্থান সিদ্ধিরগঞ্জে পৃথক অভিযানে হেরোইনসহ ১৪ আসামি গ্রেফতার কক্সবাজারে নবনির্মিত গ্যাস স্টেশনে বিস্ফোরণ, দগ্ধ ১৫ জন হাসপাতালে সিদ্ধিরগঞ্জে মসজিদের এক যুবককে মারধরের অভিযোগ আওয়ামিলীগ দোসর মজুর বিরুদ্ধে কাঁচপুরে অবৈধ ছাপাখানার মেশিন ও ৪ হাজার বই আটক, মূল্য প্রায় ২০ লাখ টাকা ফতুল্লায় ভেজাল শিশু খাদ্য উৎপাদন: র‍্যাব-১১ ও ভোক্তা অধিকারের যৌথ অভিযানে জরিমানা ৫০ হাজার টাকা সেবার মানোন্নয়নে প্রশাসনের সমন্বিত কাজ জরুরি: এমপি আজহারুল ইসলাম মান্নান সোনারগাঁয়ে পুলিশ চেকপোস্টে ৫ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ১

সোনারগাঁয়ে শব্দদূষণ নিয়ন্ত্রণে যৌথ অভিযান উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের কঠোর অবস্থান

তরিকুল ইসলাম
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫২ বার পড়া হয়েছে
৬৯

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা এলাকায় শব্দদূষণ নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে যৌথ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার মোগরাপাড়া এলাকায় ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে নেতৃত্ব দেন সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌফিকুর রহমান এবং কাঁচপুর রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ফাইরুজ তাসনিম। এ সময় উচ্চ শব্দ সৃষ্টির দায়ে দুটি যানবাহনকে পৃথকভাবে ১ হাজার টাকা করে মোট ২ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে সোনারগাঁ থানা পুলিশ সদস্যরা সহযোগিতা করেন। পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. হুজ্জাতুল ইসলাম প্রসিকিউশন পরিচালনা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানানো হয়, শব্দদূষণ পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। তাই পরিবেশ সুরক্ষা ও শব্দদূষণ নিয়ন্ত্রণে সকল যানবাহন চালকদের সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে। ভবিষ্যতে কেউ আইন অমান্য করলে তাদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও সতর্ক করা হয়।
স্থানীয় সচেতন মহল এ ধরনের অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন, যাতে জনভোগান্তি কমে এবং পরিবেশের ভারসাম্য রক্ষা পায়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট