1. live@www.ekusheybanglanews.com : একুশে বাংলা নিউজ : একুশে বাংলা নিউজ
  2. info@www.ekusheybanglanews.com : একুশে বাংলা নিউজ :
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ের যুবকের কর্মসংস্থানের ব্যবস্থা করলেন নারায়ণগঞ্জ -৩ আসনের এমপি মান্নান নারায়ণগঞ্জে মাদকবিরোধী মোবাইল কোর্টের অভিযান ৩ জনের কারাদণ্ড ও অর্থদণ্ড নারায়ণগঞ্জে মাদকবিরোধী মোবাইল কোর্টের অভিযান: ৭ জনের কারাদণ্ড ও জরিমানা নারায়ণগঞ্জের বন্দরে অপহৃত কিশোর উদ্ধার: হানি ট্র্যাপ চক্রের ৫ সদস্য গ্রেফতার সোনারগাঁ থানা সড়কে তীব্র যানজট — চরম ভোগান্তিতে সাধারণ মানুষ সোনারগাঁয়ে শব্দদূষণ নিয়ন্ত্রণে যৌথ অভিযান উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের কঠোর অবস্থান সিদ্ধিরগঞ্জে পৃথক অভিযানে হেরোইনসহ ১৪ আসামি গ্রেফতার কক্সবাজারে নবনির্মিত গ্যাস স্টেশনে বিস্ফোরণ, দগ্ধ ১৫ জন হাসপাতালে সিদ্ধিরগঞ্জে মসজিদের এক যুবককে মারধরের অভিযোগ আওয়ামিলীগ দোসর মজুর বিরুদ্ধে কাঁচপুরে অবৈধ ছাপাখানার মেশিন ও ৪ হাজার বই আটক, মূল্য প্রায় ২০ লাখ টাকা

সোনারগাঁয়ের যুবকের কর্মসংস্থানের ব্যবস্থা করলেন নারায়ণগঞ্জ -৩ আসনের এমপি মান্নান

তরিকুল ইসলাম
  • প্রকাশিত: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৭৬ বার পড়া হয়েছে
৯৬

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

সোনারগাঁয়ে এক অসহায় যুবকের পাশে দাঁড়িয়ে মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ–সিদ্ধিরগঞ্জ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান। তাঁর উদ্যোগে দুর্ঘটনায় আহত হয়ে কর্মহীন হয়ে পড়া অটোচালক শাহাদাত হোসেনের কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে।
জানা যায়, গত এক বছর আগে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে শাহাদাত হোসেন দীর্ঘদিন কর্মক্ষমতা হারিয়ে দুর্বিষহ জীবনযাপন করছিলেন। বিষয়টি জানতে পেরে উপজেলা বিএনপির সভাপতি হিসেবে আজহারুল ইসলাম মান্নান নিয়মিত তার চিকিৎসার খোঁজখবর নেন, চিকিৎসা ব্যয় বহন করেন এবং পরিবারের পাশে থেকে সার্বিক সহযোগিতা প্রদান করেন।
এরই ধারাবাহিকতায় সংসদ সদস্যের পক্ষ থেকে শাহাদাত হোসেনের হাতে একটি অটোরিকশা তুলে দেওয়া হয়, যাতে তিনি পুনরায় আয়-রোজগারের মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরতে পারেন। অটোরিকশাটি হস্তান্তর করেন সোনারগাঁও পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক হযরত আলী রানা ও উপজেলা বিএনপির প্রচার সম্পাদক মো. সেলিম হোসেন দিপু।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আব্দুল জলিল, সোনারগাঁও পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহের আলী, উপজেলা জাসাসের সভাপতি মো. আমির হোসেন, বারদী ইউনিয়ন ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি করিম মেম্বার ও সহ-সভাপতি শামসুদ্দিন মুকুল, বারদী ইউনিয়ন ৫নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলামসহ স্থানীয় নেতাকর্মীরা।
এছাড়াও জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সদস্য মো. জামাল হোসেন, উপজেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক মো. জামান, উপজেলা ছাত্রদল নেতা ইয়ামিন রহমান শিশির, জোবায়ের আহমেদ এবং মছলন্দপুর গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
স্থানীয়রা জানান, একজন অসহায় যুবকের কর্মসংস্থানের এমন উদ্যোগ মানবিক রাজনীতির উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট