1. live@www.ekusheybanglanews.com : একুশে বাংলা নিউজ : একুশে বাংলা নিউজ
  2. info@www.ekusheybanglanews.com : একুশে বাংলা নিউজ :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
শিরোনাম :
চিটাগাং রোড ও কাঁচপুরে অতিরিক্ত ভাড়া আদায়: র‍্যাব-১১ ও জেলা প্রশাসনের অভিযানে ৮৫০০ টাকা জরিমানা পৌরবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন কাউন্সিলর প্রার্থী মোঃ মিঠু আহমেদ ফতুল্লায় মাদক ব্যবসায় বাধা দেওয়ায় যুবককে হত্যা: প্রধান আসামি সোহাগ গ্রেফতার নারায়ণগঞ্জের ফতুল্লায় র‍্যাব-১১ এর অভিযানে ১১.৫০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক সোনারগাঁয়ে ভোক্তা অধিকার অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত: দুই প্রতিষ্ঠানকে ১৮ হাজার টাকা জরিমানা সোনারগাঁবাসী ও মোগরাপাড়া ইউনিয়নবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানান মোগরাপাড়া ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মোঃ আরিফুল ইসলাম সোনারগাঁবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন রাজপথের সংগ্রামী নেতা মোঃ সালে মুসা। বৈদ্যের বাজার ইউনিয়নে অসচ্ছল পরিবারের পাশে ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মামুন নারায়ণগঞ্জে রেলওয়ে পুলিশের ওপর হামলা, অভিযানে আটক ২ নারায়ণগঞ্জে র‍্যাব-১১ ও জেলা প্রশাসনের মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানে ৭৫ হাজার টাকা জরিমানা

চিটাগাং রোড ও কাঁচপুরে অতিরিক্ত ভাড়া আদায়: র‍্যাব-১১ ও জেলা প্রশাসনের অভিযানে ৮৫০০ টাকা জরিমানা

তরিকুল ইসলাম
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
  • ৪৬ বার পড়া হয়েছে
৬৯

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে চিটাগাং রোড ও কাঁচপুর এলাকায় যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে দুইটি পরিবহনকে জরিমানা করেছে র‍্যাব-১১ ও জেলা প্রশাসন, নারায়ণগঞ্জ।
মঙ্গলবার (১৭ মার্চ ২০২৬) র‍্যাব-১১, সিপিএসসি নারায়ণগঞ্জ এবং জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে বিভিন্ন বাস কাউন্টারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে দুটি পরিবহনকে মোট ৮ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, পবিত্র ঈদ-উল-ফিতর ২০২৬ উপলক্ষে নারায়ণগঞ্জ থেকে দেশের বিভিন্ন গন্তব্যে যাতায়াতকারী যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি অর্থ আদায়ের অভিযোগ উঠে। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ পেলে জনমনে অসন্তোষ সৃষ্টি হয় এবং প্রশাসনের হস্তক্ষেপ কামনা করা হয়।
অভিযোগের প্রেক্ষিতে র‍্যাব-১১ গোয়েন্দা নজরদারি জোরদার করে এবং প্রাথমিক তদন্ত শুরু করে। পরবর্তীতে জেলা প্রশাসনের সহায়তায় মোবাইল কোর্ট পরিচালনা করে অভিযানে নীলাচল পরিবহনকে ৪ হাজার ৩০০ টাকা এবং ইকোনো পরিবহনকে ৪ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়।
র‍্যাব জানায়, প্রতিষ্ঠালগ্ন থেকেই “বাংলাদেশ আমার অহংকার” শ্লোগান নিয়ে সংস্থাটি সন্ত্রাস, মাদক, অবৈধ অস্ত্র উদ্ধারসহ বিভিন্ন অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। জনগণের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট