1. live@www.ekusheybanglanews.com : একুশে বাংলা নিউজ : একুশে বাংলা নিউজ
  2. info@www.ekusheybanglanews.com : একুশে বাংলা নিউজ :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
শিরোনাম :
সোনারগাঁ থানায় গণমাধ্যমকর্মীদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল ২৬৪ ইটভাটার মাটির চাহিদা মেটাতে বছরে কাটা হচ্ছে কোটি কোটি ঘনফুট মাটি; বিশাল গর্তে পরিণত হচ্ছে ফসলি জমি সোনারগাঁয়ে ৩৫ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার সোনারগাঁয়ে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় ৩ জনকে কুপিয়ে জখম নারায়ণগঞ্জ বন্দরে র‍্যাব-১১ এর অভিযানে শীর্ষ সন্ত্রাসী দিপু গ্রেফতার, বিদেশী পিস্তল ও অস্ত্র উদ্ধার নারায়ণগঞ্জ বন্দরের শীর্ষ সন্ত্রাসী দিপু বিদেশি পিস্তল ও গুলিসহ র‍্যাবের হাতে গ্রেফতার জনগণের আস্থা ও উন্নয়নের প্রতীক: বৈদ্যেরবাজারের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মামুন ডিজিটাল সেবা ও নাগরিক সহায়তার প্রতিশ্রুতি নিয়ে মেম্বার পদে আসছেন মোঃ আবু আল নাঈম নবনির্বাচিত নারায়ণগঞ্জ ৩ আসনের এমপি আজহারুল ইসলাম মান্নানকে সোনারগাঁ রয়েল রিসোর্ট পরিবারের শুভেচ্ছা। ফতুল্লায় অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই ও ভেজাল শিশু খাদ্য উৎপাদন, প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা

স্বপ্ন পূরণের টাকা- নিজে পুড়ে শেষ

তরিকুল ইসলাম
  • প্রকাশিত: সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬
  • ২৮৮ বার পড়া হয়েছে
৩৫০

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ  প্রতিনিধি :-

মাদক ব্যানিজ্যের ভয়াল থাবায় ধ্বংসের মুখে সমাজ ও অর্থনীতি। শুধু মানবজীবন নয়, প্রতিদিন ক্ষতিগ্রস্ত হচ্ছে স্বপ্ন গড়ার কারিগর—টাকা নিজেই। বর্তমানে বাজারে চলমান অনেক নোটের বড় একটি অংশ পুড়ে যাওয়া ও নষ্ট অবস্থায় পাওয়া যাচ্ছে, যার মূল কারণ হিসেবে উঠে এসেছে মাদকসেবীদের অবহেলা ও অসচেতনতা।
স্থানীয় সূত্র জানায়, আগে ৩০টি টাকার নোটের মধ্যে সচল থাকত প্রায় সবকটিই। এখন দেখা যাচ্ছে, একই সংখ্যার মধ্যে অন্তত ২০টি নোট আংশিক বা সম্পূর্ণ পুড়ে যাওয়া, ছেঁড়া কিংবা অচল। এতে সাধারণ মানুষ যেমন ভোগান্তিতে পড়ছেন, তেমনি ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশের আর্থিক লেনদেন ব্যবস্থাও।
এ বিষয়ে পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান মোঃ হোসাইন গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, “মাদক শুধু মানুষের জীবন নষ্ট করছে না, অর্থনীতির শিকড়েও আঘাত হানছে। মাদকসেবীরা টাকার কোনো মূল্য দেয় না বলেই এভাবে নোট নষ্ট হচ্ছে। স্বপ্ন পূরণের টাকা নিজেই শেষ হয়ে যাচ্ছে।”
তিনি আরও বলেন, “মাদক খাওয়া টাকা বাঁচাতে হলে আগে মাদক ধ্বংস করতে হবে। সমাজ থেকে মাদক নির্মূল করা গেলে শুধু জীবন নয়, দেশের অর্থনীতিও রক্ষা পাবে।”
বিশেষজ্ঞরা মনে করছেন, মাদকবিরোধী সামাজিক আন্দোলন জোরদার করা ও আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারি বাড়ানো এখন সময়ের দাবি। তা না হলে ভবিষ্যতে এই ক্ষতি আরও ভয়াবহ রূপ নিতে পারে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট