সোমবার, ২২ জুন ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
শিরোনাম :
জিয়া হলের ইতিহাসে আনিসুল ইসলাম সানি: স্বীকৃতির প্রশ্নে কিছু অনিবার্য সত্য তুলে ধরেন সোনারগাঁয়ে আলহাজ্ব মাওলানা সানাউল্লাহ নূরী (রহ.)-এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কাঁঠালিয়ার কৃতি সন্তান যুবদলের কেন্দ্রীয় কমিটিতে আরিফুর রহমান সোহেলের নতুন দায়িত্বে উচ্ছ্বসিত ঝালকাঠি বিএনপি। সোনারগাঁ থানা পুলিশের মাদকবিরোধী অভিযান: ৩১ পিস ইয়াবাসহ একজন গ্রেফতার সোনারগাঁ থানার অভিযানে ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার মেয়াদোত্তীর্ণ কালার ও ফ্লেভার দিয়ে তৈরি হচ্ছে বাচ্চাদের চকলেট : জরিমানা ৪০,০০০ টাকা মাসুম বিল্লাহ হত্যা মামলায় ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী ইয়াছিন আলী নান্নুকে জড়ানোর অভিযোগ, সুষ্ঠু তদন্তের দাবি সৌদি আরবে কফি শপে চাকরির প্রলোভন দেখিয়ে প্রতারণা, কলেজ ছাত্র মাহফুজের পরিবারের ক্ষতি ৯ লাখ টাকা শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬ তম তিরোধান উৎসব উপলক্ষে আইন-শৃঙ্খলা সংক্রান্ত ব্রিফিং নওগাঁর তিলকপুরে মাসুম বিল্লাহ হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

বৈদ্যের বাজার ইউপির ৫নং ওয়ার্ডে ২০০ ফুট আরসিসি রাস্তার কাজের শুভ উদ্বোধন

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬
  • ৪৬৭ বার পড়া হয়েছে
৫৯৫

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

সোনারগাঁও উপজেলার বৈদ্যের বাজার ইউনিয়নের ৫নং ওয়ার্ডে দীর্ঘদিনের প্রত্যাশিত উন্নয়নমূলক আরসিসি (সিসি) রাস্তার কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার প্রেমের বাজার মেইন রোড থেকে আজাহার সাহেবের বাড়ি পর্যন্ত প্রায় ২০০ ফুট দৈর্ঘ্যের এই রাস্তার কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বৈদ্যের বাজার ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য নজরুল ইসলাম, সাবেক ইউপি সদস্য, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সামাজিক নেতৃবৃন্দ ও স্থানীয় বাসিন্দারা।
উদ্বোধনী বক্তব্যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন বলেন, বৈদ্যের বাজার ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের সার্বিক উন্নয়নই আমাদের প্রধান অঙ্গীকার। দীর্ঘদিন ধরে এই এলাকার মানুষ ভাঙাচোরা ও কাঁচা রাস্তার কারণে চরম দুর্ভোগ পোহাচ্ছিল। বিশেষ করে বর্ষা মৌসুমে সাধারণ মানুষের চলাচল, শিক্ষার্থীদের স্কুলে যাতায়াত এবং ব্যবসায়ীদের পণ্য পরিবহনে ব্যাপক সমস্যা হতো। আজ এই আরসিসি রাস্তার কাজ শুরু হওয়ায় এলাকাবাসীর সেই কষ্ট অনেকাংশে লাঘব হবে।
তিনি আরও বলেন, ইউনিয়ন পরিষদ স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে উন্নয়ন কাজ বাস্তবায়ন করে যাচ্ছে। কাজের গুণগত মানের বিষয়ে কোনো ধরনের আপস করা হবে না। প্রতিটি প্রকল্প জনগণের ট্যাক্সের টাকায় বাস্তবায়িত হচ্ছে, তাই জনগণই এর প্রকৃত মালিক। ঠিকাদারসহ সংশ্লিষ্ট সবাইকে নির্ধারিত সময়ের মধ্যে মানসম্মত কাজ সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।
এলাকাবাসীর সহযোগিতা কামনা করে তিনি বলেন, সবার সম্মিলিত সহযোগিতা ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। আপনারা সবাই এই উন্নয়ন কাজ তদারকিতে সহযোগিতা করবেন। কোনো অনিয়ম চোখে পড়লে আমাকে জানাবেন। পর্যায়ক্রমে বৈদ্যের বাজার ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে প্রয়োজন অনুযায়ী নতুন নতুন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হবে ইনশাআল্লাহ।
এ সময় স্থানীয় জনপ্রতিনিধিরা বলেন, এই রাস্তা নির্মাণের ফলে এলাকার যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে এবং সাধারণ মানুষের জীবনযাত্রা আরও সহজ হবে।
উদ্বোধন শেষে রাস্তার ঢালাই কাজের সফল বাস্তবায়ন, এলাকার শান্তি, সমৃদ্ধি ও সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews