1. live@www.ekusheybanglanews.com : একুশে বাংলা নিউজ : একুশে বাংলা নিউজ
  2. info@www.ekusheybanglanews.com : একুশে বাংলা নিউজ :
রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন বিএনপি নেতা নাছির উদ্দীন মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নারায়ণগঞ্জসহ সাত জেলায় র‍্যাব-১১ এর নিরাপত্তা জোরদার সৌদি ইনভেস্টার বিশিষ্ট ব্যবসায়ী আমিনুল ইসলাম আমিনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। পবিত্র মাহে রমজানের ডাক” শিরোনামে এক সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সিদ্ধিরগঞ্জে ভুয়া র‍্যাব-ডিবি পরিচয়ে চাঁদাবাজির মূলহোতা ‘সোর্স বাবু’ গ্রেপ্তার, অস্ত্র ও ইয়াবা উদ্ধার সাইনবোর্ডে ৭,৪০০ পিস ইয়াবাসহ সংঘবদ্ধ মাদক চক্রের ৩ সদস্য গ্রেফতার রূপগঞ্জে ব্যবসায়ী হেকমত আলী হত্যা: প্রধান আসামির মৃত্যুদণ্ড, ভাইয়ের ৫ বছরের কারাদণ্ড পানাম সিটিকে সুন্দর রাখতে মাঠে টুরিস্ট পুলিশ ও স্বেচ্ছাসেবীদের কর্মসুচি পালন। আজহারুল ইসলাম মান্নান নারায়ণগঞ্জ(৩) সোনারগাঁও সিদ্ধিরগঞ্জে বিপুল ভোটে এমপি নির্বাচীত হওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন জানান যুবদল নেতা হৃদয় খান। বিএনপি’র রাজপথের নেতা অধ্যাপক মামুন মাহমুদ কে মন্ত্রী হিসেবে দেখতে চায় নারায়ণগঞ্জবাসী

সিসিএস ঢাকা মহানগর উত্তর শাখার পরিচিতি ও মতবিনিময় সভা ২০২৫ সফলভাবে অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ২১ জুন, ২০২৫
  • ৫৬৪ বার পড়া হয়েছে
২১৮

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

Conscious Consumers Society (CCS)-এর ঢাকা মহানগর উত্তর শাখার আয়োজনে ২০২৫ সালের “পরিচিতি ও মতবিনিময় সভা” প্রাণবন্ত ও সফলভাবে সম্পন্ন হয়েছে। বৈরী আবহাওয়ার মধ্যেও অনুষ্ঠানে উপস্থিত সকল সচেতন সদস্য, অতিথি এবং সংগঠকদের আন্তরিকতা এই আয়োজনকে করেছে অনন্য ও স্মরণীয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো. কফিল উদ্দিন আহমেদ, ব্যবস্থাপনা পরিচালক, রশিদ গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ এবং যুগ্ম আহ্বায়ক, ঢাকা মহানগর উত্তর বিএনপি।
তিনি “ভোক্তা অধিকার” বিষয়ে অত্যন্ত হৃদয়স্পর্শী ও বাস্তবমুখী বক্তব্য প্রদান করেন, যা উপস্থিত সকলকে নতুন উদ্দীপনা ও সচেতনতায় উজ্জীবিত করে।

তিনি বলেন —
“ভোক্তার অধিকার রক্ষা শুধু সরকারের কাজ নয় — এটি আমাদের সবার সামাজিক দায়িত্ব।”
সিসিএস পরিবার তাঁর এই মূল্যবান অংশগ্রহণ ও বক্তব্যের জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছে।

অনুষ্ঠানটির উপস্থাপনায় ছিলেন সাদিয়া চৌধুরী পুতুল আপু এবং খন্দকার রাকিব ভাই, যাঁদের প্রাণবন্ত ও সাবলীল সঞ্চালনায় শুরু থেকে শেষ পর্যন্ত উপস্থিত সকলে অনুষ্ঠানটি উপভোগ করেছেন।

পুরো আয়োজনের পরিকল্পনা ও বাস্তবায়নে আয়োজক কমিটির ভূমিকাই ছিল মূল চাবিকাঠি। বিশেষ করে নেতৃত্বদানকারী জাহাঙ্গির আলম ভাইয়ের সুদক্ষ তত্ত্বাবধান, নিরলস প্রচেষ্টা ও দায়িত্বশীল মনোভাব অনুষ্ঠানটিকে করে তোলে সুশৃঙ্খল ও সফল।

সিসিএস-এর প্রতিষ্ঠাতা পলাশ মাহমুদ ভাইয়ের প্রতি জানানো হয় গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা, যাঁর চিন্তা ও উদ্যোগ ছাড়া সংগঠনটির ভিত্তি স্থাপন সম্ভব হতো না।

এই আয়োজনকে আরও অর্থবহ ও প্রাণবন্ত করে তুলেছেন কালবেলা ম্যানেজার আবুল বাশার ভাই এবং নারায়ণগঞ্জ জেলার কো-অর্ডিনেটর মো. মনিরুল ইসলাম মনির ভাই ও তাঁর টিম, যাঁদের সরব উপস্থিতি গোটা অনুষ্ঠানকে করে তোলে আরও আনন্দঘন ও উৎসবমুখর।

এছাড়াও দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত স্বেচ্ছাসেবক ও সদস্যবৃন্দের অংশগ্রহণে অনুষ্ঠানটি রূপ নেয় এক মিলনমেলায়। তাঁদের উৎসাহ ও ঐক্যবদ্ধতায় ফুটে ওঠে “ভোক্তার অধিকারে সচেতন সমাজ” গড়ার প্রতিশ্রুতি।

সবার উদ্দেশ্যে আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয় আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ —
এই আয়োজনের প্রতিটি মুহূর্ত ছিল অংশগ্রহণকারীদের আন্তরিক উপস্থিতি ও সহায়তায় পূর্ণতা পেয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট