1. live@www.ekusheybanglanews.com : একুশে বাংলা নিউজ : একুশে বাংলা নিউজ
  2. info@www.ekusheybanglanews.com : একুশে বাংলা নিউজ :
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
ঈদ যাত্রায় নিরাপত্তা জোরদার: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে র‍্যাব-১১’র তল্লাশি অভিযান ফতুল্লায় পরিত্যক্ত অবস্থায় বিদেশি রিভলবার উদ্ধার সৌদি আরব দাম্মাম সুবেকায় কাজী লন্ড্রি এন্ড কাজী ফ্যাশন এর শুভ উদ্বোধন। ব্রাইট কম্পিউটার সেন্টার-২ এন্ড বিকাশ পয়েন্টের শুভ উদ্বোধন সোনারগাঁ থানায় গণমাধ্যমকর্মীদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল ২৬৪ ইটভাটার মাটির চাহিদা মেটাতে বছরে কাটা হচ্ছে কোটি কোটি ঘনফুট মাটি; বিশাল গর্তে পরিণত হচ্ছে ফসলি জমি সোনারগাঁয়ে ৩৫ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার সোনারগাঁয়ে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় ৩ জনকে কুপিয়ে জখম নারায়ণগঞ্জ বন্দরে র‍্যাব-১১ এর অভিযানে শীর্ষ সন্ত্রাসী দিপু গ্রেফতার, বিদেশী পিস্তল ও অস্ত্র উদ্ধার নারায়ণগঞ্জ বন্দরের শীর্ষ সন্ত্রাসী দিপু বিদেশি পিস্তল ও গুলিসহ র‍্যাবের হাতে গ্রেফতার

নারায়ণগঞ্জে মাদকবিরোধী মোবাইল কোর্ট অভিযান, ১০ জনের কারাদণ্ড ও অর্থদণ্ড।

তরিকুল ইসলাম
  • প্রকাশিত: সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬
  • ২৭৫ বার পড়া হয়েছে
৪১৪

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

সোমবার ১২ জানুয়ারি ২০২৬ তারিখে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, নারায়ণগঞ্জ এর উদ্যোগে জেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।

অভিযানটি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন চৌধুরী বাড়ী পুকুরপাড় এলাকা, বন্দর থানাধীন ফুলহর এলাকা ও সোনাকান্দা এলাকায় পরিচালিত হয়। অভিযানে মাদক সেবন এবং মাদক সেবনের মাধ্যমে সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে মোট ১০টি মোবাইল কোর্ট মামলায় ১০ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন:
নুর জাহান বেগম (৫০), মোঃ রহিম উদ্দিন (৫৪), সানজু দাস (২৬), লিসান আহম্মেদ (২০), মোঃ আবু সাইদ (২০), সৌরভ চন্দ্র দাস (২২), মোঃ ফারদিন খান (২৪), মোঃ জুবায়ের (২৪), মোঃ জনি (৩৫) ও মোঃ খোরশেদ (৪৭)। তারা সবাই নারায়ণগঞ্জ জেলার বন্দর ও সিদ্ধিরগঞ্জ থানার বিভিন্ন এলাকার বাসিন্দা।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্র জানায়, মাদক নির্মূলে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে এবং মাদকের সঙ্গে জড়িত কাউকে কোনো ছাড় দেওয়া হবে না। একই সঙ্গে সাধারণ জনগণকে মাদকবিরোধী কার্যক্রমে সহযোগিতা করার আহ্বান জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট