1. live@www.ekusheybanglanews.com : একুশে বাংলা নিউজ : একুশে বাংলা নিউজ
  2. info@www.ekusheybanglanews.com : একুশে বাংলা নিউজ :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় পরিত্যক্ত অবস্থায় ওয়ান শুটারগান উদ্ধার মোগরাপাড়া চৌরাস্তা উচ্ছেদ অভিযান নিয়ে মিশ্র প্রতিক্রিয়া, সুশৃঙ্খল পরিবেশ না হওয়া পর্যন্ত চলবে মোবাইল কোর্ট: ইউএনও নারায়ণগঞ্জে পুলিশ কর্তৃক সাংবাদিককে লাঞ্চিত সোনারগাঁয়ে বাড়িতে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগ; আহত ৩ নারী পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধ: বড় ভাইদের বিরুদ্ধে ছোট ভাই আলমগীরের অভিযোগ সোনারগাঁয়ে অস্ত্র ও গুলিসহ যুবক গ্রেপ্তার সোনারগাঁয়ে যানজট নিরসনে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ র‍্যাব-১১ অভিযানে বন্দরে ২৯০০ পিস ইয়াবা ও ৬.৫ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি আটক রূপগঞ্জে ১ কেজি গাঁজাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেফতার নারায়ণগঞ্জে ১০০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

সোনারগাঁয়ে ২১০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

তরিকুল ইসলাম
  • প্রকাশিত: সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
  • ২৮২ বার পড়া হয়েছে
৩৫৮

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, নারায়ণগঞ্জের অভিযানে কক্সবাজার থেকে ইয়াবা এনে সোনারগাঁয়ে বিক্রির সময় এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

১৮ জানুয়ারি ২০২৬ তারিখ দুপুর আনুমানিক ২টা ০০ মিনিটে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানাধীন বেপারী বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ২১০ পিস ইয়াবাসহ মোঃ সাইদুর রহমান (৫৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, নারায়ণগঞ্জের উপপরিচালক জনাব হুমায়ুন কবির খন্দকারের সার্বিক তত্ত্বাবধানে এবং পরিদর্শক জনাব কাজী মোঃ কামরুজ্জামানের নেতৃত্বে একটি চৌকস টিম এ অভিযান পরিচালনা করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত আসামী দীর্ঘদিন ধরে কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে নারায়ণগঞ্জসহ বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, মাদকের বিরুদ্ধে চলমান অভিযান আরও জোরদার করা হবে এবং এ ধরনের অপরাধের সঙ্গে জড়িতদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট