1. live@www.ekusheybanglanews.com : একুশে বাংলা নিউজ : একুশে বাংলা নিউজ
  2. info@www.ekusheybanglanews.com : একুশে বাংলা নিউজ :
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
বৈদ্যের বাজার ইউনিয়নে অসচ্ছল পরিবারের পাশে ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মামুন নারায়ণগঞ্জে রেলওয়ে পুলিশের ওপর হামলা, অভিযানে আটক ২ নারায়ণগঞ্জে র‍্যাব-১১ ও জেলা প্রশাসনের মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানে ৭৫ হাজার টাকা জরিমানা সোনারগাঁয়ে এতিম শিশুদের সঙ্গে ১৪/১৬ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার সিদ্ধিরগঞ্জে ইকরা ইসলামি পাঠাগার ও সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ পবিত্র লাইলাতুল কদর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন তারেক রহমান সোনারগাঁও পৌরসভায় ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগ, কম চাল পাওয়ার দাবি উপকারভোগীদের নারায়ণগঞ্জ জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান অধ্যাপক মামুন মাহমুদ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেফতার ডাকাত চক্র, সোনারগাঁ থানা পুলিশের অভিযান অব্যাহত ফতুল্লায় যুবক বাবু হত্যার প্রধান আসামি শাকিল গ্রেফতার

রূপগঞ্জে ৪০ লিটার মদসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, নারায়ণগঞ্জ।

তরিকুল ইসলাম
  • প্রকাশিত: মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
  • ২৬০ বার পড়া হয়েছে
৩৪০

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় ৪০ লিটার মদসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, নারায়ণগঞ্জ।
মঙ্গলবার (১৯ জানুয়ারি ২০২৬) বিকাল আনুমানিক ৫টা ১৫ মিনিটে রূপগঞ্জ থানাধীন মুড়াপাড়া বাজার সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আসামির নিজ দখলীয় বসতঘর থেকে বিপুল পরিমাণ মদ উদ্ধার করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের সম্মানিত উপপরিচালক জনাব হুমায়ুন কবির খন্দকারের সার্বিক তত্ত্বাবধানে পরিদর্শক জনাব মো. এনামুল হকের নেতৃত্বে একটি বিশেষ টিম এ অভিযান পরিচালনা করে। অভিযানে জীবন বাসফোর (৩৯) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তারকৃত আসামি দীর্ঘদিন ধরে ওই এলাকায় অবৈধভাবে মাদক সংরক্ষণ ও বিক্রয়ের সঙ্গে জড়িত ছিল। উদ্ধারকৃত মদের পরিমাণ প্রায় ৪০ লিটার।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আসামিকে পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, মাদকের বিরুদ্ধে চলমান অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট