1. live@www.ekusheybanglanews.com : একুশে বাংলা নিউজ : একুশে বাংলা নিউজ
  2. info@www.ekusheybanglanews.com : একুশে বাংলা নিউজ :
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জে র‍্যাব-১১ ও জেলা প্রশাসনের মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানে ৭৫ হাজার টাকা জরিমানা সোনারগাঁয়ে এতিম শিশুদের সঙ্গে ১৪/১৬ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার সিদ্ধিরগঞ্জে ইকরা ইসলামি পাঠাগার ও সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ পবিত্র লাইলাতুল কদর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন তারেক রহমান সোনারগাঁও পৌরসভায় ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগ, কম চাল পাওয়ার দাবি উপকারভোগীদের নারায়ণগঞ্জ জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান অধ্যাপক মামুন মাহমুদ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেফতার ডাকাত চক্র, সোনারগাঁ থানা পুলিশের অভিযান অব্যাহত ফতুল্লায় যুবক বাবু হত্যার প্রধান আসামি শাকিল গ্রেফতার রূপগঞ্জে র‍্যাব-১১ এর মাদকবিরোধী অভিযান: ৫৩ কেজি গাঁজা ও ৭৬ বোতল স্কাফ উদ্ধার নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ৪ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

র‍্যাব-১১ এর অভিযানে পিকআপের বডিতে অভিনব কায়দায় লুকানো ৮০ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেফতার

তরিকুল ইসলাম
  • প্রকাশিত: সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬
  • ২৫০ বার পড়া হয়েছে
৩০৬

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

র‍্যাব-১১, সিপিএসসি, নরসিংদী এর একটি চৌকস আভিযানিক দল নিজস্ব গোয়েন্দা নজরদারি ও গোপন সংবাদের ভিত্তিতে ২৪ জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১১টা ৪০ মিনিটে নরসিংদী জেলার পলাশ থানাধীন পাঁচদোনা-চরসিন্দুর সড়কের চরনগরদী বাজার এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানকালে আলহামদুলিল্লাহ মিষ্টান্ন ভান্ডারের সামনে পাকা রাস্তার ওপর থেকে একটি কালো-হলুদ রঙের পিকআপ তল্লাশি করে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৮০ কেজি শুকনো গাঁজা উদ্ধার করা হয়। এ সময় পিকআপটির বডির উপরে প্লেন সিটের নিচে বিশেষভাবে তৈরি বক্সের ভেতর গাঁজাগুলো সংরক্ষণ করে পরিবহন করা হচ্ছিল।

এ ঘটনায় মাদক পরিবহনের সঙ্গে জড়িত দুইজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন পিকআপ চালক মোঃ কাওসার (২৭), পিতা মোঃ বুলবুল, মাতা ভুলু, সাং দক্ষিণ পারুলিয়া, থানা পলাশ, জেলা নরসিংদী এবং তার সহযোগী হেলপার মোঃ মহরম আলী (২৬), পিতা মোঃ জব্বার হোসেন, মাতা শামসুন্নাহার, সাং সুলতানপুর, থানা মাধবপুর, জেলা হবিগঞ্জ।

এছাড়াও অভিযানে একটি পিকআপ ভ্যান ও দুইটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নরসিংদী জেলার পলাশ থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট