1. live@www.ekusheybanglanews.com : একুশে বাংলা নিউজ : একুশে বাংলা নিউজ
  2. info@www.ekusheybanglanews.com : একুশে বাংলা নিউজ :
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
পবিত্র লাইলাতুল কদর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন তারেক রহমান সোনারগাঁও পৌরসভায় ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগ, কম চাল পাওয়ার দাবি উপকারভোগীদের নারায়ণগঞ্জ জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান অধ্যাপক মামুন মাহমুদ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেফতার ডাকাত চক্র, সোনারগাঁ থানা পুলিশের অভিযান অব্যাহত ফতুল্লায় যুবক বাবু হত্যার প্রধান আসামি শাকিল গ্রেফতার রূপগঞ্জে র‍্যাব-১১ এর মাদকবিরোধী অভিযান: ৫৩ কেজি গাঁজা ও ৭৬ বোতল স্কাফ উদ্ধার নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ৪ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার সোনারগাঁয়ের মোগরাপাড়া চৌরাস্তায় চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে পিটিয়ে আহত ব্রহ্মপুত্র নদ বাঁচাতে প্রতিবাদ সভা সোনারগাঁবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন রাজপথের সংগ্রামী নেতা হযরত আলী রানা

সোনারগাঁও পৌরসভায় ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগ, কম চাল পাওয়ার দাবি উপকারভোগীদের

তরিকুল ইসলাম
  • প্রকাশিত: রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ৪১ বার পড়া হয়েছে
৬৪

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের সোনারগাঁও পৌরসভায় দুস্থ ও হতদরিদ্র পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে। রোববার (১৫ মার্চ) দুপুরে পৌর ভবন প্রাঙ্গণে চাল বিতরণের সময় উপকারভোগীদের একাংশ এ অভিযোগ করেন।
পৌর কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ভিজিএফ কর্মসূচির আওতায় সোনারগাঁও পৌর এলাকার দুস্থ ও হতদরিদ্র পরিবারের মাঝে মোট ৩ হাজার ৮৫টি ভিজিএফ কার্ড বিতরণ করা হয়।
সরেজমিনে গিয়ে দেখা যায়, প্রত্যেক উপকারভোগীকে ১০ কেজি করে চাল দেওয়ার কথা থাকলেও অনেকেই নির্ধারিত পরিমাণের চেয়ে কম চাল পেয়েছেন বলে অভিযোগ করেন। তাদের ভাষ্যমতে, কেউ পেয়েছেন ৮ কেজি ৮৯০ গ্রাম, কেউ ৮ কেজি ৮০০ গ্রাম, আবার কেউ ৯ কেজি ৪১০ গ্রাম, ৯ কেজি ২৩০ গ্রাম, ৯ কেজি ১৫০ গ্রাম কিংবা ৯ কেজি ২৬০ গ্রাম চাল।
চাল নিতে আসা পৌর এলাকার কয়েকজন দুস্থ ও হতদরিদ্র ব্যক্তি অভিযোগ করে বলেন, অনেক ভাড়াটিয়া কার্ড পেলেও প্রকৃত স্থানীয় গরীবদের মধ্যে অনেকে এই কার্ড পাননি। তাদের দাবি, “মুখ দেখে দেখে কার্ড দেওয়া হয়েছে। সরকারিভাবে আমাদের জন্য ১০ কেজি করে চাল বরাদ্দ থাকলেও আমরা পুরো ১০ কেজি পাইনি।”
এ বিষয়ে সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক আসিফ আল জিনাত বলেন, “প্রত্যেককে ১০ কেজি করে চাল দেওয়ার কথা এবং ১০ কেজিই দেওয়া হয়েছে। এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কেউ অনিয়মের অভিযোগ করেনি। তবে অভিযোগ প্রমাণিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট