1. live@www.ekusheybanglanews.com : একুশে বাংলা নিউজ : একুশে বাংলা নিউজ
  2. info@www.ekusheybanglanews.com : একুশে বাংলা নিউজ :
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেফতার ডাকাত চক্র, সোনারগাঁ থানা পুলিশের অভিযান অব্যাহত ফতুল্লায় যুবক বাবু হত্যার প্রধান আসামি শাকিল গ্রেফতার রূপগঞ্জে র‍্যাব-১১ এর মাদকবিরোধী অভিযান: ৫৩ কেজি গাঁজা ও ৭৬ বোতল স্কাফ উদ্ধার নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ৪ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার সোনারগাঁয়ের মোগরাপাড়া চৌরাস্তায় চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে পিটিয়ে আহত ব্রহ্মপুত্র নদ বাঁচাতে প্রতিবাদ সভা সোনারগাঁবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন রাজপথের সংগ্রামী নেতা হযরত আলী রানা ঈদ যাত্রায় নিরাপত্তা জোরদার: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে র‍্যাব-১১’র তল্লাশি অভিযান ফতুল্লায় পরিত্যক্ত অবস্থায় বিদেশি রিভলবার উদ্ধার সৌদি আরব দাম্মাম সুবেকায় কাজী লন্ড্রি এন্ড কাজী ফ্যাশন এর শুভ উদ্বোধন।

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
  • ৩৮৬ বার পড়া হয়েছে
৩৪৩

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টায় ফজরের নামাজের ঠিক পর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
সকাল সাতটার দিকে বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেইজ থেকে তার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়। একই সঙ্গে তার রূহের মাগফিরাত কামনা করে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়।
এর আগে সোমবার (২৯ ডিসেম্বর) মধ্যরাতে এভারকেয়ার হাসপাতালের সামনে এক ব্রিফিংয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাদি হোসেন জানান, বেগম খালেদা জিয়া অত্যন্ত সংকটময় সময় পার করছেন।
তিনি বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া ২৩ নভেম্বর থেকে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। বর্তমানে তিনি গুরুতর সংকটের মধ্যে রয়েছেন। সময়ই বলে দেবে তিনি এই সংকট কাটিয়ে উঠতে পারবেন কি না।”
তবে শেষ পর্যন্ত সেই সংকট কাটিয়ে উঠতে পারেননি তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। সৃষ্টিকর্তার ডাকে সাড়া দিয়ে তিনি না ফেরার দেশে পাড়ি জমান।
সোমবার রাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তার স্ত্রী ডা. জুবাইদা রহমান, মরহুম আরাফাত রহমান কোকোর স্ত্রী শাপলা রহমানসহ পরিবারের সদস্য ও স্বজনরা হাসপাতালে গিয়ে তাকে শেষবারের মতো দেখতে যান। তারেক রহমান, তার স্ত্রী ও কন্যা জাইমা রহমান রাত প্রায় ২টা পর্যন্ত হাসপাতালে অবস্থান করেন বলে জানান দলের নেতারা।
উল্লেখ্য, নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে গত ২৩ নভেম্বর বেগম খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। ফুসফুস ও হৃদযন্ত্রের গুরুতর সংক্রমণ নিয়ে এক মাসেরও বেশি সময় চিকিৎসাধীন থাকার পর তিনি মৃত্যুবরণ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট